• Home
  • খেলা
  • কলকাতায় কপিল, কিংবদন্তির সঙ্গে ছবি তুললেন দেব

কলকাতায় কপিল, কিংবদন্তির সঙ্গে ছবি তুললেন দেব

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এক প্রীতি ম্যাচ দেখতে কলকাতায় এসেছিলেন প্রাক্তন ভারতীয় তারকা কিংবদন্তি ক্রিকেটার, তথা বিশ্বজয়ী অধিনায়ক, কপিল দেব। সেখানে তাঁর সঙ্গে দেখা করেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অধিনায়ক, তথা রাজ্যে শাসকদল তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ, দেব। 

সূত্র মারফত জানা গিয়েছে যে ক্যালকাটা ক্রিকেট ও ফুটবল ক্লাবের তরফ থেকে আয়োজিত হয় ড. ভেস পেজ কাপে মুখোমুখি হয়েছিল সিসিএফসি বনাম ভেস পেজ একাদশ। তাতে অংশ নিয়েছিলেন দেশের প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজও। তা দেখতেই শহরে এসেছিলেন কপিল। তাঁর সঙ্গে হাত মিলিয়ে ছবি তোলেন দেব। এমনকি পায়ে হাত দিয়েও প্রণাম করেন, যা দেবের তরফ থেকে শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে।

কলকাতা প্রসঙ্গে কপিল দেব বলেছেন, “মাছের ঝোলের কথা মনে পড়ে কলকাতা এলেই। খুবই আলাদা এর স্বাদ।” শহর প্রসঙ্গে প্রশংসা করে বিশ্বজয়ী অধিনায়ক বলেন, “খুবই আলাদা একটা অনুভূতি কলকাতা মানে। অতীতের বহু স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে এখানে এলে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top