দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটমুখী বাংলা নিয়েছে রণক্ষেত্রের চেহারা। রাজ্যের বিভিন্ন প্রান্তে ধারাবাহিক প্রচার করছে তৃণমূল কংগ্রেস। নিজেদের মতো করে প্রচার করছে বিজেপি, বাম, কংগ্রেস সহ অন্যান্য দলগুলি। তার উপর বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি।
এই আবহে বিস্ফোরক মন্তব্য করে বসলেন পানিহাটির বিজেপি প্রার্থী, তথা অভয়ার মা, রত্না দেবনাথ। সম্প্রতি, প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেন তিনি। এরপর রবিবার দেশের মুখ্য নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানান ঘাসফুল শিবিরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বর্ষিয়ান তৃণমূল সাংসদের দাবি, রত্না দেবনাথ তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে অশালীন ও হুমকিমূলক মন্তব্য করেছেন। তাঁর অভিযোগ, পানিহাটির বিজেপি প্রার্থী যা বলেছেন তা শুধু রাজনৈতিক শালীনতার বিরোধীই নয়, আঘাত করে গণতান্ত্রিক মূল্যবোধকেও। সুতরাং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য তিনি একাধিক দাবি জানিয়েছেন কমিশনের কাছে। এবার দেখার আগে কি হয়।



By










