• Home
  • জেলার খবর
  • অস্বস্তিতে পড়লেন কল্যাণ, আদালতের প্রশ্নে কার্যত নির্বাক হয়ে পড়েন

অস্বস্তিতে পড়লেন কল্যাণ, আদালতের প্রশ্নে কার্যত নির্বাক হয়ে পড়েন

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কলকাতা হাই কোর্টে অসস্তিতে পড়লেন শ্রীরামপুর সাংসদ, তথা বর্ষীয়ান তৃণমূল সাংসদ, কল্যান বন্দ্যোপাধ্যায়। কী ঘটেছে সেখানে? ২১শে জুলাই শহীদ দিবস সভা সমাবেশ ঘিরে আদালত অবমাননা মামলায় কোর্টের সাওয়ালে কার্যত নির্বাক হয়ে পড়লেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। পাশাপাশি, উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। কল্যান বন্দ্যোপাধ্যায়ের নির্বাক থাকার নেপথ্যে কী? মূলত এই প্রশ্নই ঘোরাফেরা করছে। 

শুক্রবার ২১শে জুলাই শহীদ দিবস সভা সমাবেশ ঘিরে আদালত অবমাননা মামলার শুনানি চলছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তিনি সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে। এরপরই কোর্টের প্রশ্ন, তাহলে কে লড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে? এই প্রশ্নের উত্তর দিতে কিছুটা বিব্রত বোধ করেন আইনজীবী সাংসদ। এরপর কোর্টের পর্যবেক্ষণ, সেক্ষেত্রে রুল জারি করতে হতে পারে ডায়মন্ড হারবার সাংসদের বিরুদ্ধে।

প্রসঙ্গত, অষ্টাদশ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর একাধিকবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছিলেন কালীঘাট তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি একা নন, এই পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন দলের অন্যান্য নেতারাও। সম্প্রতি, কল্যান বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেওয়া হয়েছিল অভিষেকের বিরুদ্ধে এবং তিনি জানিয়েছিলেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও মামলা লড়বেন না। যদিও পরে সব ঠিক হয়ে যায়। কিন্তু শুক্রবার আদালতে যা ঘটেছে, তাতে মনে করা হচ্ছে যে এখনো পুরোপুরি সেই সমস্যার সমাধান হয়নি।

Releated Posts

“এখনও সময় আছে” বিদ্রোহীদের বার্তা মমতার

ফেসবুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজেকে প্রশ্ন করুন। তাঁদের কথা ভাবুন, যাঁরা আপনাদের…

ByByHafizur Rahaman Jul 8, 2026

ডিম হামলার ঘটনায় আদালতে মীনাক্ষী

আদালতের হস্তক্ষেপ চান তিনি। এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। জানা গিয়েছে, মামলা দায়েরের ক্ষেত্রে তিনি…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে” প্রভাস মন্ডলকে এনকাউন্টার নিয়ে বললেন মহুয়া

সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে মহুয়া মৈত্র লেখেন, “জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।” তাঁর প্রশ্ন, “কী হচ্ছে বাংলায়? এবার নতুন…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে” মিছিলে হামলার ঘটনার নিন্দা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে। দু’মাসে ধর্ষিতা, নিগৃহীতা হয়েছেন ৪০ জন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাঁদের।…

ByByHafizur Rahaman Jul 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top