• Home
  • দেশ
  • মামলার নিরাপত্তা নেই বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চে, চিঠি দিয়ে স্থানান্তরের আবেদন কেজরির

মামলার নিরাপত্তা নেই বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চে, চিঠি দিয়ে স্থানান্তরের আবেদন কেজরির

Image

দেবজিৎ মুখার্জি: বর্তমানে দিল্লি রাজনীতিতে গত কয়েকদিন ধরে এক বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়ালের আবগারি দুর্নীতি মামলা থেকে সম্পূর্ণ রেহাই পাওয়া। তবে রাউজ অ্যাভিনিউ কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টে যায় সিবিআই। মামলার শুনানিতে বিচারপতি স্বর্ণকান্ত শর্মা দাবি করেছিলেন যে কেজরি-সিসোদিয়ার মুক্তির পেছনে খামতি রয়েছে এবং সেক্ষেত্রে সবটা ঘেঁটে দেখা হোক।

এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেন যে বিচারে স্বচ্ছতা ও নিরপেক্ষতা থাকছে না বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চে। আম আদমি পার্টি সুপ্রিমো (আপ) নিরাপত্তা ভঙ্গের অভিযোগ তোলেন এবং দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানান তাঁর বেঞ্চ থেকে মামলা সরিয়ে অন্য বেঞ্চে দেওয়ার। এই বিষয়ে তিনি একটি চিঠিও লেখেন, যাতে মামলা স্থানান্তর করা হয় অন্য বেঞ্চে। 

সেক্ষেত্রে দেখার বিষয় যে কেজরিওয়ালের তরফ থেকে যে আবেদন করা হয়েছে, তাতে সাড়া দেন কিনা দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি। মামলা অন্য বেঞ্চে দেওয়া হয় কিনা, সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে গোটা দিল্লিতে। বিষয়টি নিয়ে বেশ শোরগোল পরেছে সেখানকার রাজনীতিতে। এবার দেখার যে শেষ পর্যন্ত কি হয়। জল কতদূর গড়ায়, সেদিকেই নজর থাকবে সকল রাজ্যবাসীর।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top