• Home
  • দেশ
  • ইরানের হামলায় বাদ যায়নি জর্ডানও, সেই দেশের রাজাকে ফোন মোদির

ইরানের হামলায় বাদ যায়নি জর্ডানও, সেই দেশের রাজাকে ফোন মোদির

Image

দেবজিৎ মুখার্জি: ইরানের হামলা থেকে বাদ পড়েনি জর্ডানও। এমন শোচনীয় পরিস্থিতিতে চিন্তা প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফোন করেন সেই দেশের রাজা দ্বিতীয় আব্দুল্লাহকে। সেখানকার শান্তি, নিরাপত্তা ও নাগরিকদের উন্নতির পক্ষে সমর্থন জানানোর পাশাপাশি তিনি ধন্যবাদ জানান জর্ডানের রাজাকে সেখানে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা দেওয়ার জন্য। বিষয়টি তিনি নিজের এক্স হ্যান্ডেলেও তুলে ধরেছেন।

গত শনিবার ইসরাইল ও আমেরিকা যৌথভাবে হামলা চালায় ইরানে। এর জেরে প্রাণ হারান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এরপরই পাল্টা দেওয়া শুরু হয় ইরানের তরফ থেকে, যা কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে ইরান ও ইসরাইল সহ গোটা মধ্যপ্রাচ্য। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে চলেছে এই যুদ্ধের জেরে। অনেকেই নিহত হয়েছেন।

এমন পরিস্থিতিতে রবিবার রাতে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর পাশাপাশি আলোচনা হয় দেশের ডিপ্লোম্যাটিক পজিশন নিয়ে। এছাড়া আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়। জরুরি বৈঠক শেষ হওয়ার পরই তিনি ফোনে কথা বলেন সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে।

এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা ও সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমানের সঙ্গে। সোমবার রাতে তিনি ফোনে কথা বলেছেন জর্ডানের রাজার সঙ্গেও। বিষয়টি তিনি নিজের এক্স হ্যান্ডেলে তুলে ধরেন। তাঁর বক্তব্য, “জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহের সঙ্গে আমি কথা বলেছি। ওই অঞ্চলের পরিস্থিতি নিয়ে চিন্তা প্রকাশ করেছি। আমাদের তরফ থেকে ফের জানানো হয়েছে শান্তি, নিরাপত্তা ও সেই দেশের নাগরিকদের উন্নতির প্রতি সমর্থনের কথা। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কঠিন সময়ে সেখানে থাকা ভারতবাসীদের নিরাপত্তা দেওয়ার জন্য।” এবার দেখার বিষয় যে আগে কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top