• Home
  • দেশ
  • রাম মন্দিরেও চাকরি অর্থের বিনিময়ে

রাম মন্দিরেও চাকরি অর্থের বিনিময়ে

Image

দেবজিৎ মুখার্জি: এবার আরো বড় অভিযোগ উঠে এলো অযোধ্যার রাম মন্দির ঘিরে। কী সেই অভিযোগ? মন্দিরে কর্মী নিয়োগের স্বচ্ছতা নিয়ে উঠলো প্রশ্ন। অভিযোগ উঠছে, অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার। এমনিতেই রাম মন্দিরে ভক্তদের অনুদান চুরির ঘটনাকে ঘিরে ইউপি রাজনীতিতে হইচই পড়েছে, তার উপর এই মারাত্মক অভিযোগ সামনে আসায় বিষয়টি আরো স্পর্শকাতর হয়ে উঠেছে। 

বর্তমানে উত্তরপ্রদেশের রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয় অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের অনুদান চুরির ঘটনা। খবর জনসম্মুখে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছিল সমগ্র ইউপিতে। ঘটনার তদন্ত নেমে সম্প্রতি বিশেষ তদন্তকারী দলের (সিট) তরফ থেকে একটি রিপোর্ট পেশ করা হয় এবং তার ভিত্তিতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’। ৮ জনের বিরুদ্ধে এফআইআর হয়। পরে তাঁরা গ্রেফতারও হন। তদন্ত চলাকালীন পাওয়া যায় প্রায় ৮০ লক্ষ টাকা। শুধু তাই নয়, তদন্তকারীদের হাতে কয়েকজন ধৃতের সঙ্গে ট্রাস্টের কিছু প্রভাবশালী ব্যক্তির যোগাযোগের তথ্যও মেলে। একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসতে শুরু করেছে প্রতিনিয়ত।

এই আবহে প্রকাশ্যে এলো মন্দিরে চাকরি দেওয়া টাকার বিনিময়ে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ধৃত অভিযুক্তের স্বীকারোক্তি থেকে উঠে এসেছে দানের টাকা চুরির পদ্ধতি। দাবি, অভিযুক্তের তরফ থেকে জানানো হয়েছে যে চুরি করা নগদ ও মূল্যবান জিনিসপত্র আগে শৌচাগারে লুকিয়ে রাখা হতো সাময়িকভাবে এবং তারপর বাইরে বার করে নিয়ে যাওয়া হতো। অন্যদিকে, এই ঘটনায় তদন্তকারীদের নজরে রয়েছেন ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’এর প্রাক্তন সদস্য অনিল মিশ্র। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায়, সেদিকেই এখন নজর সকল রাম ভক্তদের।

Releated Posts

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদি হামলা: সাপ্লিমেন্টারি চার্জশিট এনআইএর, নাম রয়েছে হাফিজ সাইদের

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদি হামলার ঘটনায় এবার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) পেশ করল সাপ্লিমেন্টারি চার্জশিট এবং তাতে নাম রয়েছে পাক…

ByByHafizur Rahaman Jul 6, 2026

‘রাম রক্ষা আন্দোলন’এর ডাক উদ্ভবের

তাঁর অভিযোগ, ক্ষমতাকে কাজে লাগিয়ে গেরুয়া শিবির হিন্দুদের সংবেশিত করেছে এবং তাঁদের লুট করা হচ্ছে। এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jul 6, 2026

“অশোধিত তেলের দাম কমলেও এখনই সুফল নয়” স্পষ্ট করল মোদি সরকার

হারদিপ সিং পুরীর বক্তব্য, “আজ আমরা ব্যবহার করছি আমাদের সঞ্চিত তেল। আমরা এই তেল দু’মাস আগে কিনেছি। এখন…

ByByHafizur Rahaman Jul 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top