• Home
  • জেলার খবর
  • দিলীপ ঘোষের ‘দেশদ্রোহী’ মন্তব্যের পাল্টা দিলেন জয়প্রকাশ মজুমদার

দিলীপ ঘোষের ‘দেশদ্রোহী’ মন্তব্যের পাল্টা দিলেন জয়প্রকাশ মজুমদার

Image

দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। তার আগে ফের বেফাঁস মন্তব্য করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তথা দলের খড়গপুর সদরের প্রার্থী, দিলীপ ঘোষ। এসআইআরের জেরে ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষদের ‘দেশদ্রোহী’ বলেন তিনি, যা ঘিরে শুরু হয়েছে জোরদার বিতর্ক। 

এই আবহে দিলীপ ঘোষের উদ্দেশ্যে প্রশ্ন ছোঁড়ার পাশাপাশি হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, “কাদের দেশদ্রোহী বলছেন? দেশের লোককে। বয়স্ক, গরিব মানুষ, মহিলারা ছেলেমেয়ে কোলে লাইনে দাঁড়িয়ে রয়েছে। তাদের দেশদ্রোহী বলছেন? যাদের বলছেন, আপনি নির্বাচিত হননি তাদের ভোটে? নরেন্দ্র মোদি নির্বাচিত হননি? তাহলে পদত্যাগ করতে বলুন প্রধানমন্ত্রীকে।”

দিলীপ ঘোষকে সাবধান করে জয়প্রকাশ মজুমদার বলেন, “আপনাকে এরপরে সাবধানে থাকতে হবে দিলীপ বাবু। আজ বাংলাকে সবক শেখাতে যাচ্ছেন কমিশনকে নিয়ে এসে নির্বিচারে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে? কিভাবে নিজেদের সম্মান রাখতে হয় বাংলা জানে।”

Releated Posts

ফল ঘোষণার আগে কমিশনের দুটি আলাদা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জামিন পেলেন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। তবে এর বিরোধিতা করেনি ইডি বলে জানা গিয়েছে। 

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top