দেবের কন্ঠে ‘জয় শ্রী রাম’ স্লোগান

Image

দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: রামনবমী উপলক্ষে ঘাটালে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ দীপক অধিকারী, ওরফে দেব। ভক্তদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর কন্ঠে শোনা যায় ‘জয় শ্রী রাম’ স্লোগানও। সঙ্গে দেন সম্প্রীতির বার্তাও।

রাজ্যের বিভিন্ন প্রান্তে শোভাযাত্রা পালন করা হয়েছে রামনবমী উপলক্ষে। শাসকদল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপি, দুজনেই পালন করে। ঘাটালের কুচপাতা এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের অনুষ্ঠানে দেব উপস্থিত হন দেব এবং সকলের উদ্দেশ্যে নিজের বক্তব্য তুলে ধরেন। 

কী বললেন দেব? তাঁর বক্তব্য, “কোনও রাজনৈতিক পদক্ষেপ নয় এটা। এমন একটা শহর ঘাটাল যেখানে মানুষের মধ্যে আছে ভালোবাসা, আত্মীয়তা, ভদ্রতা। আমি গর্ববোধ করি ঘাটালের সাংসদ হিসেবে। কারণ আমরা এখানে যেভাবে সকল উৎসব পালন করি, আমি গর্বিত তাতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top