• Home
  • দেশ
  • হরমুজ পেরিয়ে গুজরাট বন্দরে পৌঁছালো ‘জাগ লড়কি’

হরমুজ পেরিয়ে গুজরাট বন্দরে পৌঁছালো ‘জাগ লড়কি’

Image

দেবজিৎ মুখার্জি: বর্তমানে মধ্যপ্রাচ্যে চলতি যুদ্ধ চিন্তা বাড়িয়েছে গোটা বিশ্বের। জ্বালানি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সমস্ত দেশ। ইরানের তরফ থেকে হরমুজ প্রণালী বন্ধ রাখায় মাথায় হাত পড়েছে একাধিক দেশের। যদিও তার মাঝে বন্ধু ভারতকে জাহাজ চলাচলের অনুমতি দেয় তারা। 

এর আগে ভারতে এসে পৌঁছেছিল ‘শিবালিক’, ‘নন্দাদেবী’। এবার মোদী রাজ্য গুজরাটে হরমুজ পার করে পৌঁছালো ‘জাগ লড়কি’, যাতে রয়েছে বিপুল পরিমাণের অপরিশোধিত তেল। সূত্র মারফত জানা গিয়েছে যে বুধবার সকালে জাহাজটি শান্তিপূর্ণভাবে পৌঁছায় গুজরাটের বন্দরে। তাতে রয়েছে ৮০ হাজার ৮০০ মেট্রিক টন ক্রুড অয়েল।

প্রসঙ্গত, জ্বালানি সংকট নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে গোটা ভারতবর্ষে। কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য বিরোধীরা নিয়মিত আক্রমণ করে চলেছে গেরুয়া শিবিরকে এই বিষয়টি নিয়ে। এমন পরিস্থিতিতে দেশে ঢুকেছে একের পর এক জাহাজ। এবার দেখার আগে কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top