• Home
  • খেলা
  • “প্রধানমন্ত্রীর ম্যাচ দেখতে না যাওয়াই ভালো” বিস্ফোরক মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের

“প্রধানমন্ত্রীর ম্যাচ দেখতে না যাওয়াই ভালো” বিস্ফোরক মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের

Image

দেবজিৎ মুখার্জি: আর কিছুক্ষণের মধ্যেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ট্রফি জয়ের লক্ষ্যে একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচকে ঘিরে যে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে, তা না বললেও বোঝা যায়। বলা ভালো, সকলেই এখন বল গড়ানোর অপেক্ষায় রয়েছেন। দুই দলের ক্রিকেটপ্রেমীদের মনেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে যে আজ কি হবে বা কার ঝুলিতে উঠবে ট্রফি। যদিও আরো একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে তাঁদের মনে।

তবে ফাইনালের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক খাড়গে। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, যখনই দলের খেলা দেখতে যান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, তখনই তারা হারে। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এও দাবি করেন যে এই কথা তাঁর নয়, বরং ইতিহাসের। পাশাপাশি, তিনি এটাও জানান যে প্রধানমন্ত্রীর স্টেডিয়ামে না যাওয়া ভারতের জন্য ভালো এবং এবার হয়তো দল জিতবে। 

প্রিয়াঙ্ক খাড়গে বলেন, “ম্যাচটা টিম ইন্ডিয়ার জেতা উচিত। যখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যান, তখনই ভারত পরাজিত হয়। এটা আমার বক্তব্য নয়। এটা বলছে ইতিহাস।” তাঁর সংযোজন, “আমি কথা বলি না তথ্য না দেখে। আপনারাও দেখুন যে যতবার স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ততবারই পরাজিত হয়েছে মেন ইন ব্লু। এমনকি স্টেডিয়ামের নামটাও নিজের নামে করিয়ে নিয়েছেন সর্দার প্যাটেল থেকে বদলে।”

সূত্র মারফত জানা যাচ্ছে যে এবার স্টেডিয়ামে খেলা দেখতে যাবেন না প্রধানমন্ত্রী। সাংবাদিকদের থেকে এমন কথা শুনে প্রিয়াঙ্ক খাড়গে দাবি করেন যে এটা দলের জন্য ভালো। তাঁর বক্তব্য, “এটাই ভালো আমাদের দলের জন্য। এবার হয়তো জয় নিজেদের নামে করবে ভারত।” এবার দেখার বিষয় যে আজ কেমন পারফর্ম করেন দলের ক্রিকেটাররা। ফের কি ট্রফি নিজেদের ঝুলিতে তুলতে পারবে টিম ইন্ডিয়া এবং গড়তে পারবে ইতিহাস, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে। বলা ভালো, গোটা ক্রিকেটমহলেও এই প্রশ্ন ঘোরাফেরা করছে। এবার দেখার আগে কি হয়।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top