• Home
  • জেলার খবর
  • “আমার মার্জিনটা বাড়লো বলে মনে হচ্ছে” তল্লাশি শেষে বললেন দেবাশীষ

“আমার মার্জিনটা বাড়লো বলে মনে হচ্ছে” তল্লাশি শেষে বললেন দেবাশীষ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটের মুখে শুক্রবার রাসবিহারীর তৃণমূল কংগ্রেস প্রার্থী, তথা বিদায়ী বিধায়ক, দেবাশীষ কুমারের বাড়ি সহ মোট পাঁচটি জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর। সকাল থেকে শুরু হয় এই তল্লাশি অভিযান এবং চলে ঘন্টার পর ঘন্টা। 

এরপর বেরিয়ে এসে নিজের বক্তব্য জানান দেবাশীষ কুমার। তিনি বলেন, “ওরা কী পেয়েছে, ডকুমেন্ট দিয়ে যেতে হবে। সামনে আনুক যদি অভিযোগ থাকে। তার জবাব দেবো আমি। এই যে বারবার আটকে রাখা হচ্ছে, তার মানে কেউ কেউ সত্যিই খুব ভয় পেয়েছে। এটাতে আমার একটা সুবিধা হল। আমার মার্জিনটা বাড়লো বলে মনে হচ্ছে।”

তিনি আরও বলেন, “ইতিমধ্যেই আমার বিধানসভা কেন্দ্রের ৯০ শতাংশ কভার করে ফেলেছি আমি হেঁটে। আমার কিছুটা মানুষের কাছে পৌঁছানোটা আটকে দেওয়া যেতে পারে একটা-দুটো দিন আটকে দিয়ে। তবে আমি মানুষের সঙ্গে ছিলাম ৩৬৫x৫। তাই দু-চারদিন আটকে দিয়ে অন্তত ভোটের রাজনীতিতে দেবাশিস কুমারকে কিছু করা যাবে না।” যদিও তিনি আধিকারিকদের আচরণ নিয়ে কোনও অভিযোগ তোলেননি। উল্টে ধন্যবাদ জানিয়েছেন তাঁদের সহযোগিতার জন্য। এদিকে এই তল্লাশি অভিযানের প্রতিবাদ জানাতে তাঁর বাড়ির সামনে জড়ো হন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা, যা বিষয়টিকে আরও রাজনৈতিক রঙ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top