• Home
  • জেলার খবর
  • “এটাই কি গ্যারান্টি আপনার নারী সুরক্ষার?” সাংবাদিক বৈঠকে মোদিকে প্রশ্ন শশীর

“এটাই কি গ্যারান্টি আপনার নারী সুরক্ষার?” সাংবাদিক বৈঠকে মোদিকে প্রশ্ন শশীর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে বঙ্গ রাজনীতি উত্তপ্ত রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে। ইতিমধ্যেই তিনি নিজের অবস্থান জানিয়ে ফেলেছেন। ঘটনাটি বিস্তারিতভাবে জানিয়েছেন সংবাদমাধ্যমকে। তবে এরপর তিনি বিকেলে সাংবাদিক বৈঠকে নিজের বক্তব্য তুলে ধরেন। নারী সুরক্ষার গ্যারান্টি নিয়ে তিনি খোঁচা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এদিন শশী পাঁজার সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সাংসদ সায়নী ঘোষ। 

সাংবাদিক বৈঠকে শশী পাঁজা বলেন, “এটাই কি গ্যারান্টি আপনার নারী সুরক্ষার? আমার বাড়ির সামনে দিয়ে বাসে যেতে যেতে বিজেপির বহিরাগতরা প্ল্যাকার্ড ছিঁড়ছে এবং ইট-পাটকেল দিয়ে ভাঙচুর চালিয়েছে আমার বাড়িতে। লেগেছে আমারও। শরীর খুব অসুস্থ আমার। কিন্তু তাও বলতেই হবে আমাকে। বাইরে থেকে তো লোক নিয়ে এনে ভরাচ্ছেন আপনাদের বি-গ্রেড সভায়। আর তারাই তাণ্ডব চালাচ্ছে আমাদের রাজ্যে ঢুকে।”

তিনি আরো বলেন, “বিজেপির দুষ্কৃতীরা আমাকে হত্যা করার পরিকল্পনা করেছিল। বিজেপি কি ভাবছে এসব করে জিততে পারবে বাংলা?”।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে শশী পাঁজা বলেন, “নারী নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছেন আবার আপনি। যেখানে নিরাপত্তা নেই একজন মহিলা মন্ত্রীর, তাঁকে আহত হতে হয়, সেখানে আপনারা কিভাবে নিরাপত্তা দেবেন বাকি মেয়েদের?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top