• Home
  • দেশ
  • ইরান না আমেরিকা? কার পক্ষে ভারত? জবাবে যা বললেন মোদি……

ইরান না আমেরিকা? কার পক্ষে ভারত? জবাবে যা বললেন মোদি……

Image

দেবজিৎ মুখার্জি: মধ্যপ্রাচ্যে চলতি সংঘাতে ভারত কার পক্ষে? প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে লাগাতার এই প্রশ্ন তুলে আক্রমণ করেছে বিরোধীরা। এবার তিনি তার স্পষ্ট জবাব দিলেন। সোমবার ‘টিভি ৯ বাংলা’র এক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন নামো। পাশাপাশি, একহাত নেন হাত শিবির, ওরফে কংগ্রেসকেও।

নিজের ভাষনে এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য, “আমার উত্তর, আমরা ভারতের পক্ষে। ভারতের পক্ষে ভারত। আমরা শান্তি ও আলোচনার পক্ষে।” তিনি দাবি করেন যে উন্নয়নের গতি থামানো হয়নি যুদ্ধের প্রভাব থাকা সত্ত্বেও এবং গত ২৩ দিনে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে তার মুখেও তার অগ্রগতি বজায় রেখেছে ভারত। প্রধানমন্ত্রীর সংযোজন, “রাজনৈতিক স্বার্থে অনেকে রাজনৈতিক সুযোগ খুঁজছে নিজেদের জন্য। গোটা দেশ একসাথে কাজ করেছে কোভিড মহামারির সময়েও। তার ইতিবাচক ফল হয়েছে। একরকমভাবেই আমাদের বর্তমান পরিস্থিতির মোকাবিলা করতে হবে।”

কংগ্রেসকে একহাত নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সর্বদা ব্যক্তিগত সার্থ দেখেছে কংগ্রেস। পেট্রোল সংকট তাদের সময়েও ছিল। অয়েল বন্ড জারি করেছিল। ভুল সিদ্ধান্ত নিয়েছিল তারা বিদ্যুৎ বাঁচাতে। বিগত কয়েকবছর ধরে তাদের সেই পাপের ফল বহন করেছে আমাদের সরকার।”

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top