দেবজিৎ মুখার্জি: রবিবার ইরানের শক্তিসম্পদের উপর হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের তরফ থেকেও তার পাল্টা দেওয়া হয়। তারাও হুঁশিয়ারি দিয়েছে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধের।
ট্রাম্পের এই হুমকির জেরে ধস নামল ভারতের অর্থনীতিতে। সোমবার বাজার খুলতে ঝড়ের গতিতে কমে যায় দেশের শেয়ারের সূচক। ২% বেশিও পড়ে যায় একাধিক সংস্থার শেয়ার। ১৫২০.৬০ পয়েন্ট পড়ে সেন্সেক্সের সূচক। নিফটিতে পতন হয় ৪০০ পয়েন্টেরও বেশি। অন্যদিকে টাকার দামের ক্ষেত্রেও দেখা যায় সর্বকালের রেকর্ড পতন। ৯৪এর কাছাকাছি পৌঁছে গিয়েছে ডলার পিছু টাকার দাম। এই মুহূর্তে তা নেমে গিয়েছে ৯৩ টাকা ৮৩ পয়সাতে। ১২ পয়সা কমেছে শুক্রবারের তুলনায়।
বিশ্লেষকরা মনে করছেন যে মধ্যপ্রাচ্যে চলতি সংঘাতের কারণেই দালাল স্ট্রিটের এই করুন অবস্থা। বর্তমানে যা পরিস্থিতি, তাতে কবে এই যুদ্ধ থামবে, তা বোঝা যাচ্ছে না। এমনটা চলতে থাকলে যে ভারতীয় বাজারের অবস্থাও দিনদিন খারাপ হবে। বিনিয়োগকারিরাও চরম উদ্বেগের মধ্যে যাচ্ছেন। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।



By














