দেবজিৎ মুখার্জি: ফের অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে বড় সাফল্য পেল ভারতীয় সেনা। উপত্যকার উরি সেক্টরে তাঁরা অনুপ্রবেশের চেষ্টা রুখেছে।
সেনা সূত্র মারফত জানা গিয়েছে যে অভিযান চালানো হয় ‘অপারেশন ডিগ্গি ২’ নামে। গোয়েন্দা সূত্র দ্বারা অনুপ্রবেশের পরিকল্পনার খবর আসতেই যৌথ অভিযান চালায় ভারতীয় সেনার চিনার কর্পস এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। শনিবার গভীর রাত থেকে রবিবার ভোরের মধ্যে খতম করা হয়েছে এক পাক জঙ্গিকে।
জঙ্গলে তল্লাশি চলাকালীন ঝোপে সন্দেহজনক নড়াচড়া নজরে আসে সেনা জওয়ানদের। তাঁরা এগোতেই লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা গুলি চালাতে শুরু করে। পাল্টা দেওয়া হয় সেনার তরফ থেকেও এবং তাতে প্রাণ হারায় এক সন্ত্রাসবাদি, বলে জানানো হয়েছে চিনার কর্পসের তরফ থেকে। পাশাপাশি সেখান থেকে পাওয়া গিয়েছে কিছু যুদ্ধ করার সামগ্রীও। সেনা সূত্রের খবর, পাওয়া গিয়েছে একটি একে রাইফেল, পিস্তল এবং প্রচুর পরিমাণ গুলি। শেষ খবর পাওয়া পর্যন্ত, তল্লাশি অভিযান চলছিল এলাকায়।



By












