• Home
  • দেশ
  • ইরান ও আমেরিকা-ইসরাইল যুদ্ধের প্রভাব, মাসের প্রথম দিনেই বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম

ইরান ও আমেরিকা-ইসরাইল যুদ্ধের প্রভাব, মাসের প্রথম দিনেই বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম

Image

দেবজিৎ মুখার্জি: প্রত্যেক মাসে শুরুতেই বলে দেওয়া হয় যে সেই মাসে গ্যাসের দাম কত হবে। এবারও তার ব্যতিক্রম হলো না। অব্যাহত রইলো মূল্যবৃদ্ধি। এই মাসেও বাড়ল গ্যাসের দাম। ইরান বনাম আমেরিকা-ইসরাইলের যুদ্ধের জেরে এক ধাক্কায় গ্যাসের দাম বাড়লো ৩১ টাকা। যদিও তা বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে। সেক্ষেত্রে এলপিজি সিলিন্ডার কেনার  বিষয়ে যে সাধারণ মানুষ চাপে পড়বে, তা বলাই বাহুল্য। 

দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক রাজনীতিতে এক চাপা উত্তেজনা তৈরি হয়েছিল ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরাইলের অশান্তিকে কেন্দ্র করে। শনিবার তা ভয়ঙ্কর আকার নেয়। ইরানে যৌথ হামলা চালানো হয় আমেরিকা ও ইসরাইলের তরফ থেকে। সেই দেশের একাধিক জায়গা তছনছ হয়ে গিয়েছে এই হামলার জেরে। শুধু তাই নয়, না ফেরার দেশে চলে গিয়েছেন সেই দেশের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই।

এর ব্যাপক প্রভাব পড়ে সমগ্র আন্তর্জাতিক রাজনীতিতে। চাপ পড়ে ভারতেও। এক ধাক্কায় অনেকটা বেড়ে যায় বাণিজ্যিক গ্যাসের দাম। মাসের প্রথম দিনে ৩১ টাকা দাম বেড়েছে। রবিবার থেকেই সেই দাম চালু হয়েছে। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৫ টাকা ৫০ পয়সা। তবে শুধু কলকাতাতেই নয়, বেড়েছে দেশের অন্যান্য বড় শহরগুলিতেও। 

হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে নানা কমার্শিয়াল অর্গানাইজেশনে ব্যবহার করা হয় বাণিজ্যিক গ্যাস। স্বাভাবিকভাবে তার দাম বাড়লে, খরচও বাড়বে। যদিও এক্ষেত্রে স্বস্তির বিষয় এটাই যে ঘরে ব্যবহার করা রান্নার গ্যাসের দামে কোনও বদল হয়নি। গত কয়েকমাস ধরে দাম ৮৭৯ টাকাই রয়েছে। আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের ও ক্রুড অয়েলের দাম তুলনা করে তেল বিপণন কোম্পানিগুলি দাম ঠিক করে পেট্রোলিয়াম প্রোডাক্টগুলির। তবে আন্তর্জাতিক মহলের মতে বর্তমানে যে যুদ্ধ শুরু হয়েছে আমেরিকা ও ইসরাইলের সঙ্গে ইরানের, তার ব্যাপক প্রভাব পড়বে ক্রুড অয়েলের দামের উপর। সেক্ষেত্রে আগামীদিনে পেট্রোল ও গ্যাসের দাম আরও বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার দেখার যে আগে কি হয়।

Releated Posts

“নিট প্রস্তুতিতে পরীক্ষার্থীদের খরচ কেন্দ্রের বরাদ্দের মতো” বিস্ফোরক রাহুল

রাহুল আরো বলেন, “একসঙ্গে কাজ করতে হবে আমাদের। নিশ্চিত করতে হবে, যেন এমন কোনো পরিস্থিতিতে না পড়ে দেশের…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

‘ছাত্রো কি গুঞ্জ’ অভিযানে রাহুল

তাঁর কথায়, “ছাত্রো কি গুঞ্জ তাঁদের কণ্ঠস্বরই হবে, যাঁরা প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার অনিয়ম বা উচ্চশিক্ষার খরচের কারণে ক্ষতির…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top