• Home
  • জেলার খবর
  • “মাথানত করব না” চাপ সৃষ্টি নিয়ে বললেন অভিষেক

“মাথানত করব না” চাপ সৃষ্টি নিয়ে বললেন অভিষেক

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: চলতি বছরে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর নানাভাবে চাপে পড়ে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিনিয়তই তলব করা হচ্ছে তাঁকে, যা ঘিরে উত্তাল ভোট-পরবর্তী বঙ্গ রাজনীতি। শুধু তাই নয়, মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ডিম হামলা পর্যন্ত হয়েছে তাঁর উপর। যদিও তিনি একা নন, চাপে পড়ে চলেছেন তাঁর সঙ্গে যুক্ত ব্যক্তিরাও। 

এবার এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন কালীঘাট তৃণমূলের সেনাপতি। নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি তিনি নাম না নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। শেষে এটাও স্পষ্ট করে দিলেন যে তিনি শেষ নিশ্বাস পর্যন্ত মাথানত করবেন না। অভিষেকের এই পোষ্ট ভাইরাল হয় চোখের নিমেষে এবং এরপর শুরু হয় কমেন্টের বন্যা। 

তিনি লেখেন, গত কয়েক সপ্তাহে, পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ/সিআইডি যথাযথ নোটিশ ছাড়াই এবং মৌলিক আইনি সুরক্ষাব্যবস্থা লঙ্ঘন করে, জিজ্ঞাসাবাদের নামে আমার দপ্তরের সঙ্গে যুক্ত বা আমার সাথে সংশ্লিষ্ট প্রায় ২৫ জনকে হঠাৎ করে তলব করেছে বা যথেচ্ছভাবে তুলে নিয়ে গেছে। আমার বিরুদ্ধে মিথ্যা বিবৃতি দেওয়ার জন্য তাঁদের ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে এবং চাপ দেওয়া হচ্ছে। ফোন ট্যাপ করা হচ্ছে এবং এমনকি পরিবারের নারী সদস্যদেরও হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে। এটা রাজনৈতিক ভীতি প্রদর্শনের নিকৃষ্টতম রূপ।”

এরপর নাম না নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে অভিষেকের বক্তব্য, “যে সরকারের নিজের মুখ্যমন্ত্রী ঘুষ নিতে ক্যামেরায় ধরা পড়েছিলেন এবং যাঁর বিরুদ্ধে একাধিক সিবিআই মামলা ঝুলছে, সেই সরকারই এখন আমাকে লক্ষ্যবস্তু বানাতে রাষ্ট্রীয় সংস্থা ব্যবহার করছে।” অবশেষে তিনি স্পষ্ট করে দেন, “আপনারা যা পারেন করুন। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত মাথানত করব না।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। আগামীদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর কীসের মধ্যে দিয়ে যেতে হয়, সেদিকেই এখন নজর সমগ্র রাজনৈতিক মহলের।

Releated Posts

“এখনও সময় আছে” বিদ্রোহীদের বার্তা মমতার

ফেসবুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজেকে প্রশ্ন করুন। তাঁদের কথা ভাবুন, যাঁরা আপনাদের…

ByByHafizur Rahaman Jul 8, 2026

ডিম হামলার ঘটনায় আদালতে মীনাক্ষী

আদালতের হস্তক্ষেপ চান তিনি। এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। জানা গিয়েছে, মামলা দায়েরের ক্ষেত্রে তিনি…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে” প্রভাস মন্ডলকে এনকাউন্টার নিয়ে বললেন মহুয়া

সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে মহুয়া মৈত্র লেখেন, “জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।” তাঁর প্রশ্ন, “কী হচ্ছে বাংলায়? এবার নতুন…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে” মিছিলে হামলার ঘটনার নিন্দা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে। দু’মাসে ধর্ষিতা, নিগৃহীতা হয়েছেন ৪০ জন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাঁদের।…

ByByHafizur Rahaman Jul 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top