• Home
  • জেলার খবর
  • “নিজের শট খেলার উপর ফোকাস করি” ম্যাচ উইনিং ইনিংস নিয়ে বললেন মুকুল

“নিজের শট খেলার উপর ফোকাস করি” ম্যাচ উইনিং ইনিংস নিয়ে বললেন মুকুল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন মুকুল চৌধুরী। চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গতকাল তিনি এক অসাধারণ ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন। বলা ভালো, এলএসজিকে প্রায় হারা ম্যাচ জিতিয়ে দিয়েছেন তিনি। ২৭ বলে ৫৪ রানের এক অসাধারণ ইনিংস খেলে দলকে ম্যাচ জিতিয়েছেন। তাঁকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের ইনিংস প্রসঙ্গে যাবতীয় সবকিছু বলেন মুকুল। যখন তাঁকে প্রশ্ন করা হয় যে শামি আউট হয়ে যাওয়ার পর তাঁর কি প্ল্যানিং ছিল, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমার প্ল্যান সিম্পেল ছিল। আমি শেষ পর্যন্ত টিকে থাকতে চেয়েছিলাম। আমার নিজের উপর বিশ্বাস আছে যে যদি আমি শেষ অবধি নটআউট থাকতে পারি, তাহলে আমি ম্যাচটা জেতাতে পারব। আমি শুধু নিজের শট খেলার উপর ফোকাস করি। যদি বল আমার এরিয়াতে আসে, তাহলে আমি মারব। বাকিটা যা হওয়ার, তা হবে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার ম্যাচটি খেলা হয় কলকাতার ইডেন গার্ডেন্সে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮১ রান তোলে কলকাতা। জবাবে রান তাড়া করতে নেমে শেষ ওভারের শেষ বলে, ৮ উইকেট হারিয়ে, প্রয়োজনীয় রান তুলে নেয় লখনউ। আয়ুশ বাদোনি ও মুকুল চৌধুরীর ব্যাট থেকে অর্ধশতরানের ইনিংস আসে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় মুকুল চৌধুরীকে।

Releated Posts

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top