• Home
  • জেলার খবর
  • “আমি মাথা নত করিনি এদের ইডি-সিবিআইয়ের সামনেও” সিআইডির বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক

“আমি মাথা নত করিনি এদের ইডি-সিবিআইয়ের সামনেও” সিআইডির বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিধানসভার সই জালিয়াতি কাণ্ডের তদন্তে শনিবার দুপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়ি শান্তিনিকেতনে যান সিআইডি আধিকারিকেরা। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি। 

পরে কালীঘাটের বাসভবনে ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয় যে শান্তিনিকেতনে তিনি থাকেন না এবং তাঁর সঙ্গে দেখা করতে হলে আসতে হবে কালীঘাটের বাড়িতেই। সেই বার্তার কিছুক্ষণের মধ্যেই কালীঘাটে পৌছায় সিআইডির দল। সোমবার ভবানীভবনে হাজিরার নোটিসও দেওয়া হয়েছে তাঁকে।

নোটিস হাতে পেয়ে সিআইডির বিরুদ্ধে তোপ দাগেন ঘাসফুল শিবিরের সেনাপতি। তাঁর বক্তব্য, “সিআইডি কী? আমি মাথা নত করিনি এদের ইডি-সিবিআইয়ের সামনেও। এদের ১০ পুরুষও যদি চায় আমাকে সিআইডি, কেএমসি, ইডি দিয়ে, বাড়ি ভেঙে, যা ইচ্ছা করে নিক। আমি দমার ছেলে নই। আমার মৃত্যু ভাল দিল্লির কাছে মাথা নত করার আগে।”

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবনে হাজিরা অভিষেকের

নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

“আত্মসমর্পণ করার লোক নই আমরা” জেরা থেকে বেরিয়ে বললেন অভিষেক

ডায়মন্ড হারবার সাংসদ বলেন, “যাতে বিরোধীরা বিরোধী দলনেতার স্বীকৃতি না পায়, তাই ষড়যন্ত্র হয়েছে। দল, বিধায়ক-সাংসদ ভাঙানো হয়েছে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top