• Home
  • জেলার খবর
  • “মানিয়ে নিতে পারছি না” সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ স্নেহাশীষের

“মানিয়ে নিতে পারছি না” সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ স্নেহাশীষের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: খারাপ সময় অব্যাহত তৃণমূল কংগ্রেসের। দল ছাড়ার ইঙ্গিত দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। বৃহস্পতিবার তিনি দাবি করলেন যে বর্তমান রাজনৈতিক পরিবেশের সঙ্গে তিনি আর নিজেকে মানিয়ে নিতে পারছেন না এবং সেই কারণেই তিনি সরে দাঁড়াতে চান সক্রিয় রাজনীতি থেকে। শুধু তাই নয়, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও প্রশংসা করেন তিনি।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। নানাভাবে অস্বস্তির সম্মুখীন হতে হচ্ছে গোটা দলকে। একদিকে দলীয় নেতাদের গ্রেফতারি, কোথাও আবার আক্রান্ত হচ্ছেন দলীয় কর্মীরা, আবার কলকাতা পুরসভায় বরো চেয়ারম্যান, কাউন্সিলর এবং দায়িত্বপ্রাপ্ত নেতাদের ইস্তফা দেওয়ার লাইন লাগা, সবমিলিয়ে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল।

এই আবহে বৃহস্পতিবার কোন্নগরে কানাইপুরে নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করলেন প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, “দলের সমর্থক বা সাধারণ কর্মী হিসেবে থাকা যায়, কিন্তু আর ইচ্ছা নেই মাঠে নেমে সক্রিয় রাজনীতি করার। নিজেকে মানিয়ে নিতে পারছি না বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী বলেন, “অভিষেক অভিষেকের মতো চেষ্টা করেছে। তবে ভালো হতো আরও বেশি জেলাস্তরের নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকলে। সবচেয়ে বড় খামতি ছিলসেই জায়গাটাই।” শুভেন্দু অধিকারীর প্রশংসা করে তিনি বলেন, “শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছে ভোট দিয়েছে মানুষ। তিনি লড়াকু নেতা এবং ক্ষমতায় এসেছেন মানুষের সমর্থন নিয়েই। কাজ করার সুযোগ দেওয়া উচিত নতুন সরকারকে। তারা কতটা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে, সেটাই এখন দেখার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top