• Home
  • জেলার খবর
  • স্যাটাভাঙা মার মন্তব্যে: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেপ্তার ২

স্যাটাভাঙা মার মন্তব্যে: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেপ্তার ২

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: যেমন কথা তেমন কাজ! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের ‘স্যাটাভাঙা মার মন্তব্যে’ দ্রুত পদক্ষেপ নিলা পুলিশ। সোমবার রাতেই গ্রেপ্তার করা হলো ঘটনার সঙ্গে যুক্ত দুজনকে। জানা গিয়েছে দুই ধৃতের নাম আমিনুল শেখ ও গোলাম মোস্তাফা। তাঁদের গ্রেফতার করা হয়েছে রেজিনগর থানা এলাকা থেকে। মঙ্গলবার দুই ধৃতকে তোলা হবে বহরমপুর আদালতে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। 

সম্প্রতি এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের মারধরের হুঁশিয়ারি দেন হুমায়ুন কবির। এর পরিপ্রেক্ষিতে সোমবার বিধানসভার অধিবেশনে বিষয়টি নিয়ে প্রতিবাদে মুখর হন কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ এবং পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এজেইউপি বিধায়ককে পাল্টা হুঁশিয়ারি দেন। পাশাপাশি পুলিশকেও পদক্ষেপের নির্দেশ দেন। যদিও হুমায়ুন কবির বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন এবং পরিষ্কার করে দেন যে তিনি গ্রেফতারি বা কোনও আইনি পদক্ষেপকে ভয় পাচ্ছেন না।

তবে শুভেন্দু অধিকারীর নির্দেশ পাওয়ামাত্রই অ্যাকশন মোডে নামে পুলিশ। সোমবার রাতেই রেজিনগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় আমিনুল শেখ ও গোলাম মোস্তাফাকে। পুলিশ সূত্রে খবর, ধৃত আমিনুল রেজিনগরের লোকনাথপুর গ্রামের বাসিন্দা এবং গোলাম মোস্তাফা কাশীপুর এলাকারই। তিনি পুলিশের অনুমতি চেয়েছিলেন সভার আয়োজনের জন্য। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায় বা আগামীদিনে আর কী হয়, সেদিকেই এখন তাকিয়ে সমগ্র বঙ্গ রাজনৈতিক মহল।

Releated Posts

“এখনও সময় আছে” বিদ্রোহীদের বার্তা মমতার

ফেসবুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজেকে প্রশ্ন করুন। তাঁদের কথা ভাবুন, যাঁরা আপনাদের…

ByByHafizur Rahaman Jul 8, 2026

ডিম হামলার ঘটনায় আদালতে মীনাক্ষী

আদালতের হস্তক্ষেপ চান তিনি। এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। জানা গিয়েছে, মামলা দায়েরের ক্ষেত্রে তিনি…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে” প্রভাস মন্ডলকে এনকাউন্টার নিয়ে বললেন মহুয়া

সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে মহুয়া মৈত্র লেখেন, “জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।” তাঁর প্রশ্ন, “কী হচ্ছে বাংলায়? এবার নতুন…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে” মিছিলে হামলার ঘটনার নিন্দা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে। দু’মাসে ধর্ষিতা, নিগৃহীতা হয়েছেন ৪০ জন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাঁদের।…

ByByHafizur Rahaman Jul 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top