• Home
  • জেলার খবর
  • নওদা এলাকায় বিক্ষোভের মুখে পড়েন হুমায়ুন কবির

নওদা এলাকায় বিক্ষোভের মুখে পড়েন হুমায়ুন কবির

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: প্রথম দফার ভোটের দিন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে ঘিরে বিক্ষোভ। ওঠে ‘চোর চোর’ স্লোগান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে নওদা এলাকায়।

আজ সকালে দলীয় প্রার্থী হিসেবে ভোটাধিকার প্রয়োগ করে বেরোনোর পর হুমায়ুন কবির নওদা এলাকার ভোট পরিস্থিতি দেখতে যান। অভিযোগ, ১৭৩ ও ১৭৪ নম্বর বুথের কাছে যেতেই কয়েকজন বিক্ষোভকারী ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন তাঁকে ঘিরে। পরিস্থিতি চোখের নিমেষে উগ্র হয়ে ওঠে এবং অভিযোগ, এজেইউপি চেয়ারম্যান পাল্টাতে তেড়ে যান বিক্ষোভকারীদের দিকে।

দ্রুত পরিস্থিতি খারাপ পর্যায়ে চলে যায়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। দ্রুত কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার পর হুমায়ুন কোভিদ রাস্তার উপরেই অবস্থান বিক্ষোভে বসেন। তাঁর অভিযোগ, পরিকল্পনার সঙ্গে অশান্তি তৈরি করা হয়েছে এবং এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top