• Home
  • জেলার খবর
  • বড় ঘোষণা হুমায়ুনের! পলাশি থেকে ইটাহার পর্যন্ত হবে বাবরি যাত্রা

বড় ঘোষণা হুমায়ুনের! পলাশি থেকে ইটাহার পর্যন্ত হবে বাবরি যাত্রা

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: ‘বাবরি যাত্রা’ ঘোষণা করলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। কী বললেন তিনি? চলতি মাসের ১১ তারিখের পর শুরু হবে মসজিদ নির্মাণের কাজ। এরপর ১২ তারিখে হবে যাত্রা। তবে এখানেই শেষ নয়, এর সঙ্গে আর কি কি হবে, তাও শনিবার ঘোষণা করে দেন হুমায়ুন কবির। তিনিই নেতৃত্ব দেবেন এই কর্মসূচিতে।

দুই মাস আগে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে হুমায়ুন কবিরের গড় মুর্শিদাবাদে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ইট ও সিমেন্ট আনেন। গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা একেবারে অন্য মাত্রায় পৌঁছে গিয়েছিল। একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলা হয় তৃণমূল কংগ্রেস ও বিজেপির তরফ থেকে। আজও এই বিষয়টি নিয়ে আলোচনা জারি রয়েছে রাজ্যে ও রাজনৈতিক মহলে।

এরই মাঝে ‘বাবরি যাত্রা’ ঘোষণা করলেন হুমায়ুন কবির। শনিবার এই সংক্রান্ত যাবতীয় সবটা তুলে ধরলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, “১১ তারিখ কোরআন পাঠ হবে অজস্র মৌলানাদের দিয়ে। মসজিদের নির্মাণ কাজ শুরু হবে দুপুর সাড়ে বারোটা নাগাদ।” এরপর যাত্রা প্রসঙ্গে বলেন তিনি। তাঁর বক্তব্য, “বৃহস্পতিবার যাত্রা শুরু হবে। চার চাকার গাড়ি থাকবে একশোটি এবং প্রত্যেকটাকে ড্রাইভার মিলিয়ে থাকবে ৬ জন। টোটাল ৬০০ জন।”

তবে এই কর্মসূচি কেন করতে চলেছেন? সেই প্রশ্নের উত্তরে হুমায়ুন কবির বলেন, “বেলডাঙ্গার বাবরি মসজিদ নিয়ে কিছু মানুষ অপপ্রচার করছেন। আগেও করেছিলেন একজন। কিন্তু তিনি তাতে সফল হননি। ফের করলে ফের সফল হবে না।” এরপর তিনি দাবি করেন, “এই কর্মসূচি নেওয়া হয়েছে মানুষকে জানাতে বাবরি নির্মাণ নিয়ে এবং অপপ্রচারের বিরুদ্ধে।”

যাত্রা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেন হুমায়ুন কবির। তিনি বলেন, “যাত্রা হবে মোট ২৬৫ কিলোমিটার। নদিয়ার পলাশি থেকে উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত হবে।” এরপর তিনি বলেন, “পথে যেই এলাকায় জনবসতি, দোকান, বাজারহাট পড়বে, তখন সেখানে পায়ে হেটে যাত্রা করবো আমরা গাড়ি থেকে নেমে।” এবার দেখার বিষয় যে আগে কি হয়।

Releated Posts

চন্দ্রনাথের হত্যা নিয়ে মতামত জানালেন রুদ্রনীল-অগ্নিমিত্রা

ঘটনাটি নিয়ে বিস্ফোরক বক্তব্য তুলে ধরেন বিজেপি নেতা, তথা বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ। সমাজমাধ্যমে তিনি দাবি করেন যে…

ByByDebojit Mukherjee May 7, 2026

অস্বস্তিতে পড়লেন মহুয়া! তাঁকে দেখে চোর স্লোগান সহযাত্রীদের

রাজ্যে পালাবদল ঘটতেই অস্বস্তিতে পড়লেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। কী ঘটেছে তাঁর সঙ্গে? বিমানে তাঁকে পড়তে হলো…

ByByDebojit Mukherjee May 7, 2026

মমতার পাশে অখিলেশ! কী বললেন?

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি বলেন, “আপনি হারেননি।” তাঁর অভিযোগ, কারচুপি হয়েছে ভোটে। নির্বাচন প্রভাবিত করেছে বিজেপি, কমিশন ও…

ByByDebojit Mukherjee May 7, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ নদীয়াতে

বিজেপি সমর্থকদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল জালানোকে কেন্দ্র করে চাঞ্চল্য বার্নিয়া এলাকায়। মঙ্গলবার এলাকায় প্রথমে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা মমতা ব্যানার্জীর…

ByByDebojit Mukherjee May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top