• Home
  • জেলার খবর
  • কতজনের নাম বাদ পড়েছে মমতা ও শুভেন্দুর গড় থেকে?

কতজনের নাম বাদ পড়েছে মমতা ও শুভেন্দুর গড় থেকে?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: নানা বিতর্ক কাটিয়ে শনিবার প্রকাশিত হয় স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (এসআইআর) চূড়ান্ত তালিকা। সকাল থেকে ধাপে ধাপে বেরিয়েছে। কমিশনের ওয়েবসাইট লাগাতার ক্র্যাশ করায় সমস্যা হচ্ছে। তবে কমিশনের তরফ থেকে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে বিধানসভা কেন্দ্র অনুযায়ী। এরই মাঝে জানা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নিয়ে। ভবানীপুর এবং নন্দীগ্রামে কতজনের নাম বাদ পড়েছে তালিকা থেকে। কমিশন সূত্র মারফত জানা গিয়েছে যে ভবানীপুর থেকে বাদ পড়েছে মোট ৪৭ হাজার ১১১ ভোটারের নাম এবং নন্দীগ্রাম থেকে বাদ পড়েছে ১০ হাজার ৯৯৪ জনের নাম।

২০২১ সালে ভবানীপুরে ছিল ২ লক্ষ ভোটার, যা বর্তমানে কিছুটা বেড়েছে। খসড়া তালিকা প্রকাশের পর দেখা গিয়েছিল যে সেখান থেকে ৪৪ হাজার ৭৮৭ জনের নাম বাদ পড়েছিল। জানা যাচ্ছে, শনিবার চূড়ান্ত তালিকা প্রকাশের পর বাদ পড়েছে ২ হাজার ৩২৪ জনের নাম। অর্থাৎ নাম বাদ পড়েছে মোট ৪৭ হাজার ১১১ জনের নাম। এছাড়া আন্ডার অ্যাজুডিকেশনের সংখ্যা ১৪ হাজার ১৫৪। পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেলে তাঁদের নাম বাড়তি তালিকায় থাকতে পারে। শতাংশের নিরিখে দেখতে গেলে তালিকা থেকে বাদ পড়ছে ২০-২৫ শতাংশ ভোটারের নামই।

অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে খসড়া তালিকার চেয়ে চূড়ান্ত তালিকা থেকে বেশি নাম বাদ পড়েছে। খসড়া তালিকা প্রকাশের পর দেখা গিয়েছিল যে সেখান থেকে ১০ হাজার ৫৯৯ জনের নাম বাদ পড়েছিল। চূড়ান্ত তালিকা প্রকাশের পর বাদ পড়েছে আরও ৩৯৫ জনের নাম। অর্থাৎ সবমিলিয়ে শুভেন্দু অধিকারীর গড় থেকে কাটা গেছে ১০ হাজার ৯৯৪ জনের নাম। এছাড়া নন্দীগ্রাম ১ ব্লকে আন্ডার অ্যাজুডিকেশনের সংখ্যা ৮ হাজার ৮১৯। পূর্ব মেদিনীপুরে বাদ পড়েছে ২ লক্ষ ২৫ হাজার ৯৩৬ জনের নাম। খসড়া তালিকায় বাদ গিয়েছিল ১ লক্ষ ৪১ হাজার ৯৩৬ জনের নাম। অর্থাৎ অনেকটাই বেড়েছে চূড়ান্ত তালিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top