• Home
  • বিদেশ
  • ফের বাংলাদেশে এক হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা

ফের বাংলাদেশে এক হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা

Image

নিউজ ডেস্ক: মুজিবের দেশে, অর্থাৎ বাংলাদেশে, অব্যাহত হিন্দু নিধন যজ্ঞ। এবারের ঘটনাস্থল নরসিংদী। কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে এক হিন্দু যুবককে পুড়িয়ে মারার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জোর চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। পরিবারের বক্তব্য, পূর্ণ পরিকল্পনার সঙ্গে যুবককে হত্যা করা হয়েছে। তবে এই ঘটনা ফের উস্কে দিয়েছে সেই দীপু দাসকে পুড়িয়ে হত্যার স্মৃতি, যা দেখে গা শিউরে উঠেছিল গোটা বিশ্বের। 

পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে যে নিহত হিন্দু যুবক ২৩ বছর বয়সী চঞ্চল চন্দ্র ভৌমিক। তিনি কুমিল্লা জেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা হলেও কাজের সূত্রে থাকতেন নরসিংদীতে। মসজিদ বাজার এলাকায় অবস্থিত এক গ্যারেজে কাজ করতেন। রোজের মত শুক্রবার রাতেও কাজ শেষ করে গ্যারেজের ভেতরে ঘুমোচ্ছিলেন তিনি। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে যে গভীর রাতে কয়েকজন দুষ্কৃতি শাটারে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে চম্পট দেয়। দাহ্য পদার্থ থাকায় আগুন চোখের নিমেষে ছড়িয়ে পড়ে এবং অগ্নিদগ্ধ হয়ে প্রাণহারান চঞ্চল।

সেই ঘটনার একটি মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। খবর পেয়ে পুলিশ ও দমকল সেখানে ছুটে যায় ও অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এবং এরপর অন্দর থেকে হিন্দু যুবকের আগুনে ঝলসে যাওয়া দেহ পাওয়া যায়। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে ঘটনার এবং খোঁজা হচ্ছে আততায়ীদের। যে হারে বাংলাদেশে হিন্দু হত্যা চলছে, তাতে সেই সম্প্রদায়ের মানুষদের যে আতঙ্ক বেড়েছে, তা বলাই বাহুল্য। এবার দেখার বিষয় যে আগামীদিনে আর কি হয়।

Releated Posts

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদি হামলা: সাপ্লিমেন্টারি চার্জশিট এনআইএর, নাম রয়েছে হাফিজ সাইদের

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদি হামলার ঘটনায় এবার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) পেশ করল সাপ্লিমেন্টারি চার্জশিট এবং তাতে নাম রয়েছে পাক…

ByByHafizur Rahaman Jul 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top