• Home
  • বিদেশ
  • সাধারণ নির্বাচনের দুদিন আগে বাংলাদেশে খুন হিন্দু ব্যবসায়ী

সাধারণ নির্বাচনের দুদিন আগে বাংলাদেশে খুন হিন্দু ব্যবসায়ী

Image

নিউজ ডেস্ক: হিন্দু নিধন যেন থামছেই না মুজিবের দেশ, অর্থাৎ বাংলাদেশে। দুদিন পর সেই দেশে সাধারণ নির্বাচন। কিন্তু তার আগেই হত্যা করা হলো এক হিন্দু ব্যবসায়ীকে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ময়মনসিংহ জেলায়। মৃত হিন্দু ব্যবসায়ীর নাম সুষেন চন্দ্র সরকার। তবে এই ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।

পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে যে মৃত সুষেন চন্দ্র সরকার একজন চাল ব্যবসায়ী ছিলেন। তিনি দক্ষিণকান্দা গ্রামের বাসিন্দা। সোমবার রাত ১১টা নাগাদ তিনি দোকানেই ছিলেন। তখন সেখানে ঢুকে পড়েন কয়েকজন দুষ্কৃতি। এরপর তাঁর উপর চড়াও হয় তাঁরা এবং দুই পক্ষের মধ্যে হয় তর্কাতর্কি। অবশেষে ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপর বিশ্রীভাবে আঘাত করা হয়। 

এর জেরে রক্তাক্ত অবস্থায় সুষেনবাবু মাটিতে পড়ে যান। ঘটনার পর দুষ্কৃতীরা দোকানের শাটার লাগিয়ে পালিয়ে যান। যদিও কি কারনে তাঁকে হত্যা করা হলো, তা এখনো জানা যায়নি। পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে এই জাতীয় ঘটনা লাগাতার ঘটতে থাকায় হিন্দুরা যে বাংলাদেশে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, তা না বললেও বোঝা যায়। 

প্রসঙ্গত, ২০২৪ সালে বাংলাদেশে পতন হয় আওয়ামি লিগ সরকারের। তারপর দেশের দায়িত্ব যায় নোবেলজয়ী অর্থনীতিবিদ মহাম্মদ ইউনূসের কাঁধে। এরপরই গোটা বাংলাদেশে দেখা যায় অরাজকতা। প্রতিটি প্রান্তে নির্যাতনের শিকার হন হিন্দুরা। বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে মন্দির ভাঙচুর, প্রায় সবকিছুই দেখা যায়। শুধু তাই নয়, বহু হিন্দুকে হত্যা পর্যন্ত করা হয়।

সম্প্রতি, দিপু দাসের হত্যাকাণ্ড দেখে আঁতকিয়ে উঠেছে গোটা বিশ্ব। হত্যা করে তাঁকে জ্বালিয়ে দেওয়ার দৃশ্য গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। তা দেখে অনেকেই সরব হন। বিশেষ করে ভারতবর্ষ থেকে এই বিষয়ে আওয়াজ তোলা হয় এবং অপরাধীদের দ্রুত শাস্তির দাবি তোলা হয়। এখনো হিন্দু নিধন অব্যাহত রয়েছে সেখানে। এবার দেখার বিষয় যে আগামীদিনে পরিস্থিতি কি হয়। কিভাবে এই অবস্থা থেকে বেরিয়ে আসবেন সেখানকার হিন্দু সমাজ, সেটাই এখন দেখার।

Releated Posts

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদি হামলা: সাপ্লিমেন্টারি চার্জশিট এনআইএর, নাম রয়েছে হাফিজ সাইদের

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদি হামলার ঘটনায় এবার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) পেশ করল সাপ্লিমেন্টারি চার্জশিট এবং তাতে নাম রয়েছে পাক…

ByByHafizur Rahaman Jul 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top