• Home
  • দেশ
  • “আমাকে নিশ্চয়ই জানাতেন” ষড়যন্ত্রের দাবি উড়িয়ে দিলেন দেবেন্দ্র

“আমাকে নিশ্চয়ই জানাতেন” ষড়যন্ত্রের দাবি উড়িয়ে দিলেন দেবেন্দ্র

Image

দেবজিৎ মুখার্জি: মারাঠা গড়ের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার বিষয় রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যু। কাকা শরদ পাওয়ার বাদ দিয়ে উদ্ভব শিবিরের শিবসেনা থেকে শুরু করে কংগ্রেস সহ সেখানকার রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলেছেন যে যখন দুই এনসিপি শিবিরের এক হওয়ার কথা, তখনই এমন ঘটনা ঘটতে হলো? অর্থাৎ ষড়যন্ত্র করে হত্যা বলে সন্দেহ করা হচ্ছে। 

এই পরিস্থিতিতে এবার রবিবার এই বিষয়ে মুখ খুললেন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি জানালেন যে যদি অজিত পাওয়ার সত্যিই বেরিয়ে যেতে চাইতেন বিজেপি জোট ছেড়ে, তাহলে নিশ্চয়ই জানাতেন তাঁকে। শুধু তাই নয়, তিনি এটাও জানান যে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তাদের না জানিয়ে কোনও সিদ্ধান্ত নিতেন না। যদিও এর সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দেন যে তিনি জানেন না শরদ পাওয়ার সঙ্গে তাঁর কি কথা হয়েছে।

দেবেন্দ্র ফড়নবীশ বলেন, “যদি তেমন কথা হতো, তাহলে উনি আমাকে নিশ্চয়ই জানাতেন। আমাদের সরকারের অংশ ছিলেন উনি। কোনও সিদ্ধান্ত নিতেন না আমাদের না জানিয়ে। শরদ পাওয়ারের সঙ্গে কি কথা হয়েছে, তা আমার জানা নেই। তবে কোনও ধারণা নেই পুনর্মিলনের ব্যাপারে।” এরপরই তিনি প্রশ্ন ছুড়ে দেন যে কেন নিশ্চিন্তে থাকতে এনডিএ ছাড়বেন। তিনি বলেন, “কেউ বিভ্রান্তি ছড়াতে চাইছেন। আপনারা সকলেই জানেন যে ওনার সঙ্গে আমার সম্পর্ক কেমন ছিল। সব কথা উনি শেয়ার করতেন। ওনার মৃত্যুর আগের দিনও গল্পগুজব হয়েছে আমাদের দুজনের মধ্যে ঘন্টাখানেক।”

প্রসঙ্গত, গত বুধবার একটি সভায় যোগ দিতে মুম্বাই থেকে বারামতির দিকে যাচ্ছিলেন অজিত পাওয়ার নিজস্ব বিমান করে। গন্তব্যস্থানে পৌঁছে ঘটে দুর্ঘটনা। এমারজেন্সি ল্যান্ডিং করতে গিয়ে ভেঙে পড়ে বিমানটি। গুরুতর আহত অজিতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। 

ঘটনাকে ঘিরে নেমে আসে শোকের ছায়া। দেশের সকল রাজনীতিবিদ বেশ দুঃখ পেয়েছেন এই ঘটনায়। তবে অনেকে আবার এর মধ্যে ষড়যন্ত্র দেখছিলেন। যদিও কাকা শরদ পাওয়ার দাবি করেছেন যে এটি একটি দুর্ঘটনা এবং এর পেছনে কোনও ষড়যন্ত্র নেই। এবার দেখার বিষয় যে আগামীদিনে এই সংক্রান্ত বিস্ফোরক কিছু বেরিয়ে আসে কিনা।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top