দেবজিৎ মুখার্জি, নদীয়া: চাকদহের সভা থেকে পশ্চিমবঙ্গে বিজেপিকে শূন্য করার ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নদীয়ায় দলের প্রার্থীর সমর্থনে জনসভা করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। সভা থেকে একাধিক ইস্যু তুলে তিনি আক্রমণ করেন গেরুয়া শিবিরকে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপিকে বাংলায় শূন্য করতে হবে, পুণ্য করতে হবে বাংলার মাটিকে।” এসআইআর প্রক্রিয়া নিয়ে তাঁর অভিযোগ, তালিকা থেকে বাদ পড়েছে অসংখ্য মানুষের নাম। তিনি বলেন, “উকুন বেছে বেছে নাম বাদ দিয়েছে ৬০ লক্ষের মধ্যে। মালদহ, মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলায় নাম বাদ পড়েছে। আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম বলে নাম ওঠাতে পেরেছি ৩২ লক্ষের।”
তৃণমূল সুপ্রিমোর হুঁশিয়ারি, “অজস্র নাম বাদ গিয়েছে। মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া উকুন বেছে বেছে নাম বাদ দিয়েছে। মতুয়াদের নাম বাদ দিয়েছে বাগদায়। বাদ দিয়েছে গাইঘাটা, চাকদহ, হরিণঘাটাতেও। কথা দিয়ে যাচ্ছি, বাংলা থেকে একটা লোককেও তাড়াতে দেব না।”



By










