• Home
  • খেলা
  • হার্দিকের ছক্কা দেখে অবাক গম্ভীর-স্কাই

হার্দিকের ছক্কা দেখে অবাক গম্ভীর-স্কাই

Image

দেবজিৎ মুখার্জি: রাত পোহালেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। বুধবার প্রথম ম্যাচটি খেলা হবে নাগপুরে। বিশ্বকাপের আগে বাকি পাঁচটি ম্যাচ জিতে পুরো ছন্দে নামতে চাইছে ভারতীয় ক্রিকেট দল। তাই সকলেই মন দিয়ে ঘন্টার পর ঘন্টা অনুশীলন করে যাচ্ছেন নিজেদের খেলা নিখুঁত করতে। বলা ভালো, বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো জেতা অত্যন্ত জরুরি দলের জন্য।

তবে অনুশীলনে দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এমন একটি ছক্কা হাঁকালেন, যা দেখে চমকে গেলেন হেডস্যার গৌতম গম্ভীর। শুধু গম্ভীর একা নন, চমকে গিয়েছেন দলের অন্যান্য ক্রিকেটাররাও। যখন মঙ্গলবার নেটে ব্যাট করছিলেন হার্দিক, তখন গ্যালারি থেকে তা দেখছিলেন বহু সমর্থক। কিছুক্ষণ পর তিনি তাঁদের অন্য প্রান্তে সরে যাওয়ার অনুরোধ করেন।

সেই মুহূর্তে হার্দিকের পাশে দাঁড়িয়েছিলেন গম্ভীর। তিনি তারকা অলরাউন্ডারকে প্রশ্ন করেন, “মারবে কোনদিকে? নর্থ উইং?” জবাবে হার্দিক বলেন যে তিনি প্রথম টিয়ারে মারবেন। এরপর কিছুক্ষণ প্রথম টিয়ারে মারতে থাকেন হার্দিক। তার মধ্যে একটি গিয়ে পড়ে দ্বিতীয় টিয়ারে। তা দেখে অবাক হন স্কাই, অর্থাৎ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি প্রশ্ন করেন, “মেরে দিলে দ্বিতীয় টিয়ারে?” তা শুনে হাসতে থাকেন তারকা অলরাউন্ডার।

প্রসঙ্গত, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি খেলা হবে ২১ তারিখে নাগপুরে। রায়পুরে খেলা হবে দ্বিতীয় ম্যাচটি ২৩ তারিখে। তৃতীয় ও চতুর্থ ম্যাচটি খেলা হবে ২৫ ও ২৮ তারিখে গুয়াহাটি ও বিশাখাপত্তনামে এবং অন্তিম ম্যাচটি খেলা হবে তিরুবনন্তপুরমে চলতি মাসের অন্তিম দিনে। এবার দেখার বিষয় যে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের ঝুলিতে তুলতে পারে কিনা ভারত।

Releated Posts

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top