• Home
  • জেলার খবর
  • মঙ্গলেও বিক্ষোভের মুখে জ্ঞানেশ, চাঞ্চল্য দক্ষিণেশ্বর মন্দির চত্বরে

মঙ্গলেও বিক্ষোভের মুখে জ্ঞানেশ, চাঞ্চল্য দক্ষিণেশ্বর মন্দির চত্বরে

Image

দেবজিৎ মুখার্জি: রবি ও সোমের পর মঙ্গলবারেও একই চিত্র। ফের বিক্ষোভের মুখে পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। 

এদিন সকালে ৭টা ১৫ নাগাদ বেলুড় জ্ঞানেশ কুমার বেলুড় মঠ যান। তা ঘুরে দেখার পাশাপাশি একাধিক মন্দিরেও যান এবং কথা বলেন মহারাজদের সঙ্গে। তাঁর কথা হয় অধ্যক্ষ মহারাজ স্বামী গৌতমানন্দজি মহারাজের সাথেও। প্রায় ৪৫ মিনিট পর সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, “বাংলা ঠাকুর রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দর পূণ্যভূমি। কমিশন এখানে দায়বদ্ধ বিনা হিংসায় বিধানসভা ভোট করতে। 

সেখান থেকে সোজা দক্ষিণেশ্বরের মন্দিরে যান মুখ্য নির্বাচন কমিশনার। তাঁকে প্রবেশ করার ও বেরোনোর সময়ে কালো পতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান তোলা হয়, যা ঘিরে চরম চাঞ্চল্য ছড়ায় সেখানে। যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সফল হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআরের দ্বারা অযথা অনেকের নাম বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে এবং সেই কারণেই বিক্ষোভ দেখানো হয়েছে। বিক্ষোভ প্রসঙ্গে এদিনও কিছু বলেননি জ্ঞানেশ কুমার। তাঁর বক্তব্য, হিংসাহীন নির্বাচন করাতে দায়বদ্ধ কমিশন।

বলে রাখা প্রয়োজন, এদিন সিইও, সিএপিএফের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করার পাশাপাশি মুখ্যসচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা ও বিএলওদের সঙ্গেও বৈঠক হবে ফুল বেঞ্চের। এরপর পর সাংবাদিকদের মুখোমুখি হবে তারা এবং বিকেলে তাঁদের ফিরে যাওয়ার কথা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত খবর পাওয়া গিয়েছে যে বৈঠক শুরু হয়েছে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং ভারপ্রাপ্ত ডিজিপি পীযূষ পাণ্ডের সঙ্গে। এর আগে এক দফায় আলোচনা হয়েছে সিইও এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গেও।

Releated Posts

জুলপিয়া থেকে গ্রেফতার জাহাঙ্গীর পত্নী

অবশেষে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর খানের স্ত্রীকে। জানা গিয়েছে, ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন এক পরিচিতের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

গ্রেপ্তারি থেকে বাঁচতে ত্রিপুরা হাই কোর্টে অভিষেক

শুক্রবার মামলার শুনানিতে কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আগামী আগস্ট মাসের ২১ তারিখ পর্যন্ত হাজিরা দিতে…

ByByHafizur Rahaman Jun 20, 2026

‘মমতাপন্থী’ তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ পুলিশের

আরো চাপে ‘মমতাপন্থী’ তৃণমূল। তাদের নামে থাকা ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ দেওয়া হল পুলিশের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

অভিষেকের কলকাতা ফেরার আগেই তৃণমূল-বিজেপি কর্মীদের হাতাহাতি বিমানবন্দর চত্বরে

বচসা থেকে হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top