• Home
  • টেক ও গ্যাজেট
  • iPhone 17 কিনতে চান? এয়ারটেল ও ক্রোমার মেগা অফারে ২৩,০০০ টাকা পর্যন্ত মিলছে বিশাল ছাড়

iPhone 17 কিনতে চান? এয়ারটেল ও ক্রোমার মেগা অফারে ২৩,০০০ টাকা পর্যন্ত মিলছে বিশাল ছাড়

Image

নতুন আইফোন কেনার পরিকল্পনা থাকলে টেলিকম সংস্থা এয়ারটেল গ্রাহকদের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে। বৈদ্যুতিন সামগ্রী বিক্রির সংস্থা ক্রোমা (Croma)-র সঙ্গে যৌথ উদ্যোগে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো সহ একাধিক মডেলে বিশেষ অফার ঘোষণা করেছে এয়ারটেল। এই অফারে iPhone-এর বিভিন্ন মডেলে ২৩ হাজার টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ রয়েছে।

এয়ারটেল গ্রাহকরা সরাসরি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের রিওয়ার্ডস অ্যান্ড ওটিটি বিভাগে গিয়ে নিজেদের যোগ্যতা যাচাই করে কুপন সংগ্রহ করতে পারবেন।

অফার ও কুপন জেনারেট করার নিয়ম

অফারের সুবিধা পেতে হলে গ্রাহকদের নির্দিষ্ট সময়ের মধ্যে এয়ারটেল অ্যাপ থেকে কুপন কোড তুলে নিতে হবে।

  • শেষ তারিখ: গ্রাহকদের ৩১ অগস্টের মধ্যে কুপন জেনারেট করতে হবে। উক্ত সময়ের মধ্যে কুপন তৈরি না করলে এই সুবিধা পাওয়া যাবে না, যদিও অ্যাপে ক্ষেত্রবিশেষে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বৈধতা দেখানো হচ্ছে।
  • কোথায় পাওয়া যাবে: এই ডিসকাউন্ট অফার ক্রোমার অফলাইন স্টোর এবং ক্রোমার নিজস্ব ওয়েবসাইট উভয় জায়গা থেকেই ক্যাশ আউট করা যাবে।

iPhone 17 Pro, Pro Max এবং iPhone Air-এ ছাড়

সবচেয়ে আকর্ষণীয় ছাড় মিলছে iPhone Air এবং Pro সিরিজের ওপর।

  • iPhone 17 Pro Max: ১ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকার এই প্রিমিয়াম ফোনটি অফারে মিলছে ১ লক্ষ ৩৮ হাজার ২ ৩০ টাকায়, যেখানে সরাসরি ১১,৬৭০ টাকা ছাড় মিলবে।
  • iPhone 17 Pro (256GB): ১ লক্ষ ৩৪ হাজার ৯০০ টাকার ফোনটি ১০,৫ ৯০ টাকা কমে মাত্র ১ লক্ষ ২৪ হাজার ৩১০ টাকায় পাওয়া যাচ্ছে।
  • iPhone Air: ১ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকার আইফোন এয়ার অফারে পাওয়া যাবে ৯৭,৮২৪ টাকায়, যা সরাসরি ২২ হাজার টাকারও বেশি সাশ্রয় এনে দেবে। সঙ্গে রয়েছে অতিরিক্ত ৩,০০০ টাকা ক্যাশব্যাক এবং ১২,০০০ টাকা পর্যন্ত Exchange Bonus।

আইফোন ১৭, ১৭ই এবং পুরনো মডেলের অফার

বেস ভ্যারিয়েন্ট iPhone 17-এর আসল দাম ৮২,৯০০ টাকা হলেও অফারে সেটি ৭৯,৫৮৪ টাকায় কেনা সম্ভব। এর সঙ্গে থাকছে ১,০০০ টাকা ব্যাংক ক্যাশব্যাক ও ১২,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস। অন্যদিকে iPhone 17e (256GB) মডেলটি ৫৯,৯ ৯০ টাকায় পাওয়া যাচ্ছে।

শুধু ১৭ সিরিজ নয়, পুরনো মডেলের মধ্যে iPhone 16 Plus (128GB) অফারে ৭৩,৯১০ টাকা এবং iPhone 16 (128GB) মডেলটি ৬৪,৭৯০ টাকায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি জনপ্রিয় iPhone 15 মডেলটির দাম কমে দাঁড়িয়েছে ৫৫,১৯০ টাকায়।

________

Scroll to Top