• Home
  • বিদেশ
  • “লক্ষ্য শাসন ব্যবস্থার বদল” ইরান যুদ্ধ নিয়ে বললেন ইসরাইলের বিদেশমন্ত্রী

“লক্ষ্য শাসন ব্যবস্থার বদল” ইরান যুদ্ধ নিয়ে বললেন ইসরাইলের বিদেশমন্ত্রী

Image

নিউজ ডেস্ক: ইরান ও ইসরাইল-আমেরিকার যুদ্ধকে কেন্দ্র করে এই মুহূর্তে ব্যাপক তোলপাড় চলছে আন্তর্জাতিক রাজনীতিতে। যেভাবে হামলা চালানো হয়েছে ইসরাইল ও আমেরিকার তরফ থেকে এবং যেভাবে তার জবাব দিয়ে চলেছে ইরান, তা দেখে চিন্তিত গোটা বিশ্ব। প্রচেষ্টা চালানো হচ্ছে এই যুদ্ধ দ্রুত থামানোর। কিন্তু দিন যত যাচ্ছে, উগ্র থেকে উগ্রতর হয়ে উঠছে পরিস্থিতি, যা আরো চাপ বাড়াচ্ছে একাধিক দেশের। 

এমন পরিস্থিতিতে এই ভয়াবহ সংঘাত নিয়ে মুখ খুললেন ইসরাইলের বিদেশমন্ত্রী গিডিয়ন সার। কী বললেন তিনি? তাঁর পরিষ্কার বক্তব্য, তাদের প্রধান লক্ষ্য ইরানের ‘রিজিম চেঞ্জ’ বা শাসন ব্যবস্থার  বদল। এই ব্যাপারে তিনি পরিষ্কার করে দেন যে এর জন্য যতদূর যাওয়ার ইসরাইল যাবে। এখানেই শেষ নয়, তিনি এটাও জানান যে এত তাড়াতাড়ি এই সংঘাত শেষ হবে না এবং লম্বা চলবে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে গিডিয়ন সার বলেন, “এখন আমাদের লক্ষ্য একটাই আর সেটা হল ইরানের রাজনৈতিক ও সামরিক শাসন ব্যবস্থার বদল করা। যতদূর আমাদের এর জন্য যেতে হয়, আমরা যাব।” তাঁর সংযোজন, “তবে এই যুদ্ধ লম্বা চলবে বলে আমার মনে হয়। এত তাড়াতাড়ি শেষ হবে না। শেষ কথা ইরানের নাগরিকরাই বলবে। তাঁদের সুযোগ শুধু করে দিচ্ছি আমরা।” তবে এই লড়াইকে তিনি ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’এর তকমা দেন। 

বলে রাখা ভালো, পঞ্চম দিনে পা পড়েছে এই যুদ্ধের। এদিন নতুন করে ড্রোন হামলা চালানো হয়েছে ইরানের তরফ থেকে। তবে ক্ষতির আগেই সেগুলি গুলি করে নামিয়ে দেওয়া হয়। ইরাক ছাড়া অন্যান্য প্রতিবেশী দেশ কুয়েত, সৌদি আরব, আরব আমিরশাহী, বাহরিন, ওমান, জর্ডনেও হামলা চালানো হচ্ছে ইরানের তরফ থেকে। বিশ্লেষকরা মনে করছেন যারা ইরানের বন্ধু রাষ্ট্র, তারা এবার আস্তে আস্তে শত্রুতে পরিণত হচ্ছে। ইতিমধ্যেই সৌদি আরবের তরফ থেকে হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছে পাল্টা আক্রমণ করার। সেক্ষেত্রে দেখার বিষয় যে আগামীদিনে আন্তর্জাতিক রাজনীতি কি রূপ নেয় এই যুদ্ধের জেরে।

Releated Posts

ভারতীয় নাবিক মৃত্যু নিয়ে রুবিও-জয়শঙ্করের কথা, নিন্দা জানান বিদেশমন্ত্রী

হরমুজে তেল নিয়ে যাওয়া জাহাজের উপর আক্রমণ ও তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল জাতীয় ও…

ByByHafizur Rahaman Jun 13, 2026

“তাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে তারা ইতিহাস হয়ে যাবে নাকি থাকবে ভূগোলে” পাকিস্তানকে হুঁশিয়ারি সেনাপ্রধানের

উপেন্দ্র দ্বিবেদি বলেন, “আমি স্পষ্টভাবে বলেছি যে যদি জঙ্গিদের আশ্রয় দেয় পাকিস্তান এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ জারি রাখে ভারতের…

ByByHafizur Rahaman May 16, 2026

শুভেন্দুকে শুভেচ্ছা বার্তা হাসিনার! কী বললেন তিনি?

বৃহস্পতিবার আওয়ামি লিগের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে রাজ্যে জয়ী হওয়ায় গেরুয়া শিবির ও তাদের…

ByByHafizur Rahaman May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top