• Home
  • খেলা
  • ঘরের মাঠে গোলের বন্যা ইন্টারের

ঘরের মাঠে গোলের বন্যা ইন্টারের

Image

নিউজ ডেস্ক: ঘরের মাঠে গোলের বন্যা বইয়ে দিলেন ইন্টার মিলানের ফুটবলাররা। চলতি ‘সিরি এ’র গ্রুপ পর্বে পিসাকে তারা পরাজিত করল ৬-২ গোলে। জোড়া গোলে পিছিয়ে ছিল তারা। কিন্তু তারপর থেকেই ঘুরে দাঁড়ায় ইন্টার। প্রথম কয়েকটি মিনিট পিসা তাদের উপর ছড়ি ঘোরালেও, পরে যে ফুটবল তুলে ধরা হয় তাদের তরফ থেকে, তা ছিল একেবারে দেখার মতো। বলা ভালো, পারফরম্যান্স ছিল একেবারে দশে দশ। অন্যদিকে পিসার শুরুটা ভালো হলেও সেই মোমেন্টাম ধরে রাখতে পারেনি তারা। পরে যেই খেলা তারা দেখিয়েছে, তা এক কথায় হতাশাজনক বলা যায়।

শনিবার ম্যাচটি খেলা হয় ইন্টার মিলানের হোমগ্রাউন্ড স্যান সিরো স্টেডিয়ামে। ম্যাচ শুরুর প্রথম কয়েকটি মিনিট যায় পিসার দখলে। ১১ ও ২৩ মিনিটের মাথায় জোড়া গোল করে দলকে এগিয়ে দেন মোরেও । তবে এরপরই শুরু হয় ইন্টার ম্যাজিক। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ম্যাচে ফেরানোর রাস্তা তৈরি করেন জিয়েলিনস্কি। ইকুয়ালাইজারও আসে তার কিছুক্ষণের মধ্যে। ৪১ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করে ইন্টারকে ম্যাচে ফেরান মার্টিনেজ। তৃতীয় গোলটিও আসতে বেশি সময় লাগেনি। প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে গোল করে ইন্টারকে এগিয়ে দেন এস্পোসিটো। প্রথমার্ধ শেষ হয় ৩-২ গোলে।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি দ্বিগুণ করে ইন্টার। আক্রমণের পর আক্রমণ করতে থাকে তারা। অন্যদিকে পিসার তরফ থেকেও আপ্রাণ চেষ্টা করা হয় ম্যাচে ফেরার। কিন্তু কোনভাবেই তারা গোল করার সুযোগ পাচ্ছিল না। হাতেগোনা কয়েকটি সুযোগ এলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। ৮২ মিনিটের মাথায় ইন্টারকে ৪-২ গোলে এগিয়ে দেন ডিমার্কো। পঞ্চম গোলটি আছে ৮৬ মিনিটে। এবারের গোলদাতা বনি। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে খিতারিয়ার গোলে ষষ্ঠ গোলটি পায় ইন্টার এবং শেষ পর্যন্ত ৬-২ গোলে ম্যাচ জিতে স্টেডিয়াম ছাড়েন দলের ফুটবলার ও সমর্থকরা। এই ম্যাচের পর শীর্ষস্থানে রয়েছে ইন্টার। অন্যদিকে, পয়েন্টস টেবিলের একদম নিচে পিসা।

Releated Posts

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top