• Home
  • জেলার খবর
  • “গ্যাস দিন, গ্যাস বেলুন নয়” ডোরিনা থেকে বিজেপিকে আক্রমণ মমতার

“গ্যাস দিন, গ্যাস বেলুন নয়” ডোরিনা থেকে বিজেপিকে আক্রমণ মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সোমবার, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, রান্নার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের কাজরী বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র, রত্না চট্টোপাধ্যায়, লাভলি মৈত্র, সায়ন্তিকার মতো অন্যান্য প্রভাবশালীরা। এরপর সভামঞ্চ থেকে এই ব্যাপারে কেন্দ্রকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো।

জ্বালানি সংকটের জন্য কেন্দ্রকে দায়ী করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যেভাবে গ্যাসের দাম বেড়েছে, কাজ করছে না সার্ভার। অ্যাপ্লাই করে পাচ্ছে না মানুষ। গ্যাস পাচ্ছে না। ভাবলেন না একবারও। ভোটের স্বার্থে আচমকা গ্যাস বন্ধ করে দিলেন। কেন আগে থেকে পরিকল্পনা করেননি? সব জেনেও চালাকি করছেন? মানুষকে গ্যাস দিন, গ্যাস বেলুন নয়। তোমার ব্রিগেড ভরানোর জন্য ক্যাশ দিয়ে লাভ নেই বিজেপি। গ্যাসে দিন ওই ক্যাশ।”

তিনি আরও বলেন, “প্রথম দিনই আমরা এর প্রতিবাদ করেছি। সব কোম্পানির সঙ্গে মিটিং করে আমি জেনেছি যে একেবারেই সঙ্কট নেই গ্যাসের। সার্ভার ওপেন করুন, আমরা বলেছি। নোটবন্দিতে লাইন, এসআইআরে লাইন, গ্যাসের জন্য লাইন। মানুষ আর কত লাইন দেবে? বিনাশকালে বুদ্ধিনাশ। যেতে চায় না আমাদর পরিযায়ী শ্রমিকরা। পায়ে ধরে নিয়ে যান তারা মেধাবী বলে। আজ মিছিলে প্রমাণ হয়ে গিয়েছে, যতই করো হামলা, জিতবে কিন্তু বাংলা। শান্তিতে থাকুক রাজ্যবাসী। শান্তিপূর্ণভাবে করে দিন রাজ্যের ভোটটা। পা দেবেন না কেউ কোনও প্ররোচনায়। আমরা বুঝে নেবো দিল্লিটা এর পরে। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আরও বাড়বে মানুষের স্কিম।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top