• Home
  • জেলার খবর
  • “রাম নামে রাগ করেন” চাকদহ থেকে মমতাকে আক্রমণ যোগীর

“রাম নামে রাগ করেন” চাকদহ থেকে মমতাকে আক্রমণ যোগীর

Image

দেবজিৎ মুখার্জি, নদীয়া: রাত পোহালেই পশ্চিমবঙ্গের প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার আগে বুধবার নদীয়ার চাকদহের গোরাচাঁদ মাঠে সভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রতিবারের মতো এবারও সভামঞ্চ থেকে তিনি একাধিক ইস্যুতে আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেসকে। 

সভামঞ্চ থেকে যোগী আদিত্যনাথ বলেন, “মমতা দিদি রাগ করেন রাম নামে। এটা নয় বৈষ্ণব পরম্পরা ধারা, দুর্গাপূজা হতে দিচ্ছে না, লাঠিচার্জ হচ্ছে বিসর্জনে, কারফিউ জারি করা হয় এ রাজ্যে উৎসবে।” এদিন তিনি আরো বলেন, “সুরক্ষিত নন বাংলার মহিলারা, ব্যবসায়ীরা। তৃণমূল রাজ্যের শৃঙ্খলা নষ্ট করছে। পথ বন্ধ যুবসমাজের রোজগারের।”

উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে যোগী আদিত্যনাথ বলেন, “একবার গিয়ে দেখুন ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে। সেখানে নেই হিংসা, মারামারি।” চাকদহ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষের সমর্থনে এদিন এই সভা করেন যোগী আদিত্যনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top