• Home
  • জেলার খবর
  • “সাহসের অন্য বর্ণনা দিচ্ছেন” রাজীব কুমারকে কটাক্ষ সুকান্তের

“সাহসের অন্য বর্ণনা দিচ্ছেন” রাজীব কুমারকে কটাক্ষ সুকান্তের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: অবসর নিতে চলা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বক্তব্যের কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কী বক্তব্য তাঁর? রাজীব কুমারের সৎ সাহস বক্তব্যের পাল্টা দিয়ে তিনি দাবি করেন যে তিনি অন্য বর্ণনা দিচ্ছেন সাহসের। এখানেই শেষ নয়, সুকান্ত মজুমদার এটাও দাবি করেন যে রাজ্যে একাধিক দাঙ্গা হয়েছে রাজীব কুমারের আমলেই।

চলতি মাসের ৩১ তারিখে অবসর নিতে চলেছেন রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার। তার আগে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয় বৃহস্পতিবার দুপুরে। আলিপুর বডিগার্ড লাইনে তা দেওয়া হয় অবসর নিতে চলা ডিজিকে। ফেয়ারওয়েল স্পিচে তিনি বেশকিছু কথা বলেন। তাঁর মুখে শোনা যায় রাজ্য পুলিশের প্রশংসা। সাহস প্রসঙ্গেও বক্তব্য তুলে ধরতে শোনা যায় তাঁকে।

রাজীব কুমার বলেন, “প্রয়োজনে আমরা ডিউটির জন্য প্রাণ দিতে তৈরি থাকি। আমাদের গর্ব এটাই। সৎ সাহস থেকেই এই মানসিকতা আসে। বহু সমস্যা আছে আমাদের কাছে। কিন্তু সেগুলি সামলানো যায় যদি সৎ সাহস থাকে।” যদিও এর সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দেন যে সাহসের অর্থ গুলি চালানো বা মানুষ মারা নয়। তিনি বলেন, “সাহসের অর্থ রুখে দাঁড়ানো এবং সরে না আসা নিজের সিদ্ধান্ত থেকে।”

রাজীব কুমারের এই বক্তব্যের কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “একটা সময়ে এই রাজীব কুমারই বলেছিলেন যে তিনটে গুলি চালানো হবে ওনার পুলিশের দিকে গুলি ছুড়লে। আজ উনি অন্য বর্ণনা দিচ্ছেন সাহসের।” এর সঙ্গে অতীতের ঘটনাগুলি তুলে ধরেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বলেন, “রাজ্যে একাধিক দাঙ্গা হয়েছে ওনার আমলেই। ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। আপনার আমলেই চন্দন ও হরগোবিন্দের মতো ঘটনা ঘটেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top