• Home
  • দেশ
  • “বুকিংয়ের ২.৫ দিনের মধ্যে গ্যাস” আতঙ্কিত না হওয়ার বার্তা কেন্দ্রের

“বুকিংয়ের ২.৫ দিনের মধ্যে গ্যাস” আতঙ্কিত না হওয়ার বার্তা কেন্দ্রের

Image

দেবজিৎ মুখার্জি: ইরান যুদ্ধের জেরে চাপে পড়েছে গোটা বিশ্ব। বাদ যায়নি ভারতবর্ষও। জ্বালানি সংকট দেখা গিয়েছে দেশের প্রতিটি প্রান্তে। এই আবহে তেল সাপ্লাই নিয়ে সমস্যা না হলেও রান্নার গ্যাসের সাপ্লাইয়ের ক্ষেত্রে ইতিমধ্যেই শর্টেজ দেখা গিয়েছে। সাধারণ মানুষকে রীতিমতো হাবুডুবু খেতে হচ্ছে বুকিং করতে গিয়ে। এমন পরিস্থিতিতে কেন্দ্রের তরফ থেকে মানুষকে অকারণে আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হলো। শুধু তাই নয়, পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে এটাও জানিয়ে দেওয়া হয় যে সিলিন্ডার পাওয়া যাবে বুকিংয়ের আড়াই দিনের মধ্যে।

বুধবার সাংবাদিক বৈঠক করেন যুগ্মসচিব সুজাতা শর্মা এবং সেখানে এই সংক্রান্ত সবটা তুলে ধরেন তিনি। নিজের বক্তব্যে তিনি তুলে ধরেন ২১ দিনের পরিবর্তে ২৫ দিনের ব্যবধানে গ্যাস বুকিং করার কারণটি। এরপর তিনি পরিষ্কার করে দেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বুকিং করার ২.৫ দিনের মধ্যে পাওয়া যাবে গ্যাস। পাশাপাশি, তিনি এও দাবি করেন যে সাপ্লাই ঠিকঠাক রয়েছে অপরিশোধিত তেলেরও। 

সুজাতা শর্মা বলেন, “সমস্যার আঁচ করে যাতে কেউ বাড়তি গ্যাস বুকিং না করেন এবং বাড়তি চাহিদা সামাল দেওয়ার জন্য ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে বুকিংয়ের ব্যবধান। নিয়ন্ত্রণেই আছে পরিস্থিতি। সিলিন্ডার বুকিংয়ের ২.৫ দিনের মধ্যে পাওয়া যাবে গ্যাস।” তিনি আরো বলেন, “এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব। কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে দেশের পরিস্থিতি। স্বাভাবিক রয়েছে ক্রুড ও

অয়েলের সাপ্লাইও।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top