• Home
  • জেলার খবর
  • কেন্দ্রের ভুল নীতিতে জ্বালানি সংকট, সোমবার কলকাতার রাজপথে নামবেন মমতা

কেন্দ্রের ভুল নীতিতে জ্বালানি সংকট, সোমবার কলকাতার রাজপথে নামবেন মমতা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ইরান যুদ্ধের জেরে চরম চাপে পড়েছে গোটা বিশ্ব। ব্যতিক্রম নয় ভারতও। গোটা দেশ বর্তমানে ভুগছে জ্বালানি সংকটে। যদিও কেন্দ্রের তরফ থেকে দাবি করা হচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অযথা আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। কিন্তু রাজ্যে শাসকদল তৃণমূল কংগ্রেস এমন পরিস্থিতির জন্য গেরুয়া শিবিরকেই দায়ী করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের নীতিকে এর জন্য দায়ী করেছেন। 

সূত্র মারফত জানা গিয়েছে যে কেন্দ্রের ভুল নীতির জন্য যে জ্বালানি সংকট তৈরি হয়েছে বাংলা সহ গোটা ভারতবর্ষে, তার প্রতিবাদ জানাতে পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেস। মিছিল করা হবে ঘাসফুল শিবিরের তরফ থেকে। যদিও কোন রুটে মিছিল করা হবে, সেই ব্যাপারে পাকাপাকিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে খবর দলীয় সূত্র মারফত।

সম্প্রতি, এসআইআরের অসমাপ্ত চূড়ান্ত তালিকায় অজস্র বৈধ ভোটারের নাম বাদ পড়ার বিরোধিতা করে এবং বিবেচনাধীনদের বৈধ ভোটার ঘোষণা করার দাবি তুলে ধর্মতলায় ধরনা কর্মসূচি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য প্রভাবশালী নেতা-নেত্রীরা। সেখান থেকে জ্বালানি সংকট নিয়ে আওয়াজ তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো। তবে এবার সরাসরি এই ব্যাপারে রাস্তায় নেমে আওয়াজ তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখা শেষ পর্যন্ত কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top