দেবজিৎ মুখার্জি: “যেই রুল বাংলায় রয়েছে, তা অন্য ১১টা এসআইআর চলা জায়গায় নেই” মঙ্গলবার দিল্লির চাণক্যপুরীর বঙ্গভবন বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী বক্তব্য ডায়মন্ড হারবার সাংসদের? তাঁর বক্তব্য, বাংলার জন্য নিয়োগ করা হয়েছে বিশেষ শতাধিক মাইক্রো অবজার্ভার। শুধু তাই নয়, তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তিনি।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এসআইআরের বিরুদ্ধে নই আমরা। অপরিকল্পিতভাবে এসআইআরের বিরুদ্ধে। যদি এটা করারই ছিল তাহলে ২০২৪ সালের জুন মাস থেকে করলেন না কেন? তখন তো নির্বাচন ছিল না আর কোনও? সময় নিয়ে তৈরি করা যেত অ্যাপ।” এরপরই নোটিফিকেশন সম্পর্কে বলেন অভিষেক। তাঁর বক্তব্য, “কিন্তু নোটিফিকেশন আসে ২৫এর সেপ্টেম্বরে। আরও পরে দেওয়া হল ফর্ম।”
এরপরই অভিষেক তোলেন সেই বিস্ফোরক অভিযোগ। তিনি বলেন, “যে রুল রয়েছে বাংলায়, তা অন্য ১১টা জায়গায়, যেখানে এসআইআর চলছে, সেখানে নেই। বাংলার জন্য নিয়োগ করা হয়েছে বিশেষ শতাধিক মাইক্রো অবজার্ভার। এসআইআর নোটিফিকেশনে পরিষ্কার করে লেখা ছিল যে ফাইনাল অথরিটি ইআরও। তাহলে কোথা থেকে এলো মাইক্রো অবজার্ভার? এরা নাকি কাজ দেখবে ইআরওদের। এখন মাইক্রো অবজার্ভাররা ব্যাকএন্ডে লগইন করছেন ইআরওদের বসিয়ে। কাজ করছেন নিজেদের ইচ্ছেমতো। ডিসমিস করে দিচ্ছেন কেস।”
এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশনের সিস্টেমের একটি গলদ ধরে ব্যাখ্যা দিয়েছেন কিভাবে নাম ছাঁটাই করা হচ্ছে ভোটারদের। তিনি বলেন, “সাংবাদিকরা যদি খুঁজে দেখেন, তাহলে দেখবেন পোর্টালে আলাদা কলম রয়েছে মাইক্রো অবজার্ভার অবজারভেশন আর রোল অবজার্ভার অবজারভেশনের জন্য। এবার যদি আলাদা হয় এদের অবজারভেশন, মানে অবজারভেশন যদি এক না হয় ইআরওর সঙ্গে, তাহলে একটা আলাদা পেজ ওপেন হয়ে যাচ্ছে ইআরওর কাছে। সেখানে দুটো অপশন আসছে আবার – একটা আমি মাইক্রো অবজারভারের সঙ্গে সহমত এবং আরেকটা আমি সহমত নই। এবার কেউ যদি ক্লিক করেন সহমত নই অপশনের চেকবক্সে, তাহলে ক্লোজ হয়ে যাচ্ছে কেস। কিন্তু কেউ যদি দ্বিতীয় বক্সে ভুল করে ক্লিক করে ফেলেন, তাহলে আপনাআপনি ডিলিট হয়ে যাচ্ছে সেই ভোটারের নাম। এর প্রমাণ আছে আমার কাছে।”
এরপর অভিষেকের অভিযোগ, “আনম্যাপড এবং লজিকাল ডিসক্রিপেন্সির লিস্ট আলাদাভাবে রিলিজ করতে হবে, তা স্পষ্ট করে বলা হয়েছিল আদালতের তরফ থেকে। কিন্তু কমিশন এখন ডিসক্রিপেন্সি ম্যাপ করে দিয়েছে এখন তার নামই বদলে ফেলে। কিন্তু তা আপলোড হয়েছে শুধু ইআরও পোর্টালেই। জনসম্মুখে আসেনি।” এবার দেখার বিষয় যে এই পর্বে আর কি কি দেখা যায়।



By









