• Home
  • জেলার খবর
  • দ্বিতীয় দফার ভোটের আগে ভাঙরে উদ্ধার তাজা বোমা

দ্বিতীয় দফার ভোটের আগে ভাঙরে উদ্ধার তাজা বোমা

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগণা: দ্বিতীয় দফার ভোটের আগে ফের উদ্ধার তাজা বোমা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড় বিধানসভা কেন্দ্রের উত্তর কাশীপুর থানা এলাকায়। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে যে রবিবার পুলিশের তরফ থেকে অভিযান চালানো হয় ছেলেগোয়ালিয়া অঞ্চলে। শাসকদলের এক কর্মীর বাড়ির পিছনের বাগানে তল্লাশি চালানো হয় গোপন সূত্রে খবর পেয়ে এবং সেখানে ৯টি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার হয় ব্যাগের ভিতর থেকে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলেই জানা যাচ্ছে।

ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আইএসএফের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাঁর পাল্টা অভিযোগ, রাতের অন্ধকারে বিরোধীদের তরফ থেকে এই কাজ করা হয়েছে তাদের ফাঁসানোর জন্যই। পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী।

এই প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের বক্তব্য, “আমাদের মূল লক্ষ্য নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বজায় রাখা। কী উদ্দেশ্যে সেখানে বোমা রাখা হয়েছিল বা কারা এর সঙ্গে জড়িত, তা নিপুণভাবে দেখা হচ্ছে।” ইতিমধ্যেই নজরদারি আরো বাড়ানো হয়েছে সংশ্লিষ্ট এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top