• Home
  • জেলার খবর
  • শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরো ৫, গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৯

শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরো ৫, গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৯

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনায় এবার গ্রেফতার আরো ৫। আগেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। অর্থাৎ সবমিলিয়ে, এই মুহূর্তে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৯। জানা গিয়েছে, অভিযোগ উঠেছে যে মালদা থেকে কয়েকজন এসে এই হামলার সঙ্গে যুক্ত। তবে এখনো পুলিশের হাতে আসেনি বিজেপি নেতা তারাশঙ্কর রায়।

পুলিশ জানিয়েছে যে শনিবার রাতে, তৃণমূল কংগ্রেস ও বিজেপি, দুই দলের তরফ থেকেই অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি, এই ঘটনায় আহত পুলিশ কর্মীদের মধ্যে ৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে এবং এখনো চিকিৎসাধীন ২।

ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজনৈতিক তরজা তুঙ্গে রাজ্যে। বলা ভালো, রীতিমতো তোলপাড় চলছে বাংলায়। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। এবার দেখার বিষয় যে তদন্ত করে বিস্ফোরক কিছু বেরিয়ে আসে কিনা। ঘটনার নেপথ্যে ঘাসফুল বা গেরুয়া শিবিরের কোনও হেভিওয়েটের হাত রয়েছে কিনা, সেই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে।

Releated Posts

ফল ঘোষণার আগে কমিশনের দুটি আলাদা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জামিন পেলেন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। তবে এর বিরোধিতা করেনি ইডি বলে জানা গিয়েছে। 

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top