আজ প্রথম দফার ভোট, বিশেষ গুরুত্ব উত্তরবঙ্গে

Image

দেবজিৎ মুখার্জি, উত্তরবঙ্গ: আজ, বৃহস্পতিবার ২৩ এপ্রিল, বিধানসভা নির্বাচনের প্রথম দফা। ভোটগ্রহণ হবে ১৬টি জেলার মোট ১৫২টি আসনে। যাবতীয় ব্যবস্থা করে ফেলেছে কমিশন।

তবে উত্তরবঙ্গের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেখানে ভোটগ্রহণ হবে প্রায় সবকটি জেলাতেই। কোচবিহার জেলার সমস্ত আসনের (৯টি) পাশাপাশি একযোগে ভোট হবে আলিপুরদুয়ারের ৫টি এবং জলপাইগুড়ির ৭টি আসনেও। প্রথম দফায়েই ভোটগ্রহন হবে দার্জিলিংয়ের ৫ টি এবং কালিম্পংয়ের ১টি আসনে। পাশাপাশি, প্রথম দফায় ভোট হবে উত্তর দিনাজপুরে ৯টি আসনে, দক্ষিণ দিনাজপুরে ৬টি আসনে এবং মালদহের ১২টি আসনে সমস্ত জায়গাতেই। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলার ২২টি আসনেও ভোট হবে আজ।

এবার দেখার বিষয় যে প্রথম দফার ভোট কেমন হয়। কী ঘটতে চলেছে আজ? এই সংক্রান্ত একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে বঙ্গু রাজনৈতিক মহলে। উত্তেজনাও চরমে পৌঁছে গিয়েছে রাজ্যবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top