নিউ মার্কেট ও শিয়ালদহের পর এবার রবিবার সকালে চিৎপুরের নবাবপট্টিতে অবস্থিত একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে দমকলের ১১টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিভিল ডিফেন্স, সিইএসসি ও পুলিশও উপস্থিত রয়েছে।
অগ্নিকাণ্ডের সময় কারখানার দোতলার জানলা দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়। ওই কারখানায় জামা-কাপড়ের গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। আশেপাশে আরও কিছু কারখানা থাকায় সতর্কতা জোরদার করা হয়েছে।
প্রাথমিকভাবে এলাকার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। দমকল কর্মীরা গ্যাস কাটার দিয়ে বন্ধ গেট ভেঙে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
ঘটনাস্থলে উপস্থিত বিধায়ক রীতেশ তিওয়ারি জানান, “কোনো প্রাণহানি হয়নি, কিছু কমার্শিয়াল সামগ্রীর ক্ষতি হয়েছে। সব নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ ও দমকল এফআইআর দায়ের করেছে এবং তদন্ত চলছে।”



By












