• Home
  • দেশ
  • অন্তিম ফোন কলে কি বলেছিলেন অজিত? প্রকাশ্যে এলো রেকর্ডিং

অন্তিম ফোন কলে কি বলেছিলেন অজিত? প্রকাশ্যে এলো রেকর্ডিং

Image

দেবজিৎ মুখার্জি: দেখতে দেখতে মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর কেটে গিয়েছে এক সপ্তাহ। আজও তাঁর অনুগামী থেকে শুরু করে সেখানকার রাজনৈতিক মহল ভুলে উঠতে পারেনি সেই শোক। বলা ভালো, এখনও আলোচনার মধ্যে জীবিত রয়েছেন অজিত পাওয়ার। এর মাঝেই জন সম্মুখে এলো তাঁর অন্তিম কল রেকর্ডিং। তিনি কথা বলেছিলেন তাঁর দলেরই এক সদস্য শ্রীজিৎ পওয়ারের সঙ্গে। এটি প্রকাশ করা হয় এনসিপির তরফ থেকে। 

কী কথা হয়েছিল দুজনের মধ্যে? 

অজিত: আমাদের সমস্ত জাতী ও ধর্মকে নিয়ে একসাথে চলতে হবে।

শ্রীজিৎ: না দাদা, আসলে আমি সেটাই বলেছিলাম যেটা মনে করি।

অজিত: জেলা পরিষদের মালি সম্প্রদায়কে করতে দেওয়া হয়েছে প্রতিনিধিত্ব। সকলের জন্য ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা আমরা করে চলেছি। 

শ্রীজিৎ: হ্যাঁ দাদা! করুন যেটা আপনি ভাল মনে করবেন।

এই বিষয়ে শ্রীজিৎ পাওয়ার জানিয়েছেন, “মহারাষ্ট্রের নাগরিকরা যাতে জানতে পারেন যে অজিত দাদার ভাবনা কি ছিল শেষ পর্যন্ত, সেই কারণেই এই অডিও কল রেকর্ডিংটি প্রকাশ্যে আনা হলো।” এরপর প্রয়াত এনসিপি নেতার উদ্দেশ্যে তিনি বলেন, “একই গ্রামের বাসিন্দা আমি আর অজিত দাদা। একটা বিষয়ে ওনাকে আমি বার্তা পাঠিয়েছিলাম। কথা বলছিলেন উনি। পরে জানান যে উনি যোগাযোগ করবেন নেটওয়ার্কের সমস্যা শেষ হলেই।”

প্রসঙ্গত, গত বুধবার একটি সভায় যোগ দিতে মুম্বাই থেকে বারামতির দিকে যাচ্ছিলেন অজিত পাওয়ার নিজস্ব বিমান করে। গন্তব্যস্থানে পৌঁছে ঘটে দুর্ঘটনা। এমারজেন্সি ল্যান্ডিং করতে গিয়ে ভেঙে পড়ে বিমানটি। গুরুতর আহত অজিতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। 

ঘটনাকে ঘিরে নেমে আসে শোকের ছায়া। দেশের সকল রাজনীতিবিদ বেশ দুঃখ পেয়েছেন এই ঘটনায়। তবে অনেকে আবার এর মধ্যে ষড়যন্ত্র দেখছিলেন। যদিও কাকা শরদ পাওয়ার দাবি করেছেন যে এটি একটি দুর্ঘটনা এবং এর পেছনে কোনও ষড়যন্ত্র নেই। এবার দেখার বিষয় যে আগামীদিনে এই সংক্রান্ত বিস্ফোরক কিছু বেরিয়ে আসে কিনা।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top