দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে সকল রাজনৈতিক দলের প্রতিনিধি ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ পুরো বেঞ্চ। সেই আবহে ধর্মতলায় ধরনা মঞ্চের চতুর্থদিনে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, কি খবর পেয়েছেন যে ইভিএমে কারচুপি করা হবে। শুধু তাই নয়, গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি জানান যে পিতারা মানুষের ভোটে জিততে চায়, তাহলে যেন মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হয়।
সতর্ক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কয়েকটা বিষয় দেখতে হবে। নাম কাটা হচ্ছে কিনা ভোটারদের, ইভিএম কারচুপি। সিরিয়াসলি বিষয়টি দেখতে হবে। খবর পেয়েছি ইভিএমে কারচুপি করবে।” তাঁর সংযোজন, “আগে রেজাল্ট দেখাবে ওদের। যাতে ভুল বার্তা যায় মানুষের কাছে। আর ম্যানিপুলেশন অফিসারদের করতে পারে।” বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “চ্যালেঞ্জ করছি। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন যদি মানুষের ভোটে জিততে চান। আর কিছু চাই না আমাদের। একটাই কথা – যাঁদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, সকলেই ভারতীয় তাঁরা, ফিরিয়ে দিন তাঁদের ভোটাধিকার।”
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগও তুলেছেন যে রাজনৈতিকভাবে বাংলায় কিছু করতে না পারায় চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। এসআইআর করে। গেরুয়া শিবিরকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “এরা গণতন্ত্রে গ্রহণ লাগিয়েছে।” পাশাপাশি, তিনি এদিন নতুন স্লোগানও তোলেন, “যতই ডাকো ইডি-সিবিআই, ২৬এর ভোটে হবে বাইবাই।”



By










