• Home
  • জেলার খবর
  • “এনাফ ইজ এনাফ” হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দুর

“এনাফ ইজ এনাফ” হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দুর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সম্প্রতি রেজিনগরের কাশীপুর এলাকায় এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ গোটা গেরুয়া শিবিরকে মারধরের হুঁশিয়ারি দিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) চেয়ারম্যান, তথা দলের বিধায়ক, হুমায়ুন কবির। সোমবার বিধানসভার অধিবেশনে এই প্রসঙ্গে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে উস্কানিমূলক মন্তব্য আর সহ্য করা হবে না। 

এদিন বিধানসভার অধিবেশনে বিষয়টি নিয়ে প্রতিবাদে মুখর হন কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ এবং পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, “আমার এই দুটো ঘটনার পর মনে হয়েছে এনাফ ইজ এনাফ। সবক শেখানোর সময় এসেছে এই ধরনের লোককে।” তিনি মনে করিয়ে দেন, “মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রী নন। সেই সময়ে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “আপনাকে এখন এত বড় ক্ষমতা কেউ দেয়নি। আমরা দুটো কেস রুজু করেছি। সব মামলা দিয়েছি বিএনএসের। যা করার পুলিশ করবে। আমি মুর্শিদাবাদ এক সপ্তাহের মধ্যে যাচ্ছি। দেশে শেষ কথা বলে আইন, কোনও বাপের ব্যাটা নয়।” তাঁর সংযোজন, “আমি জানি কেন এগুলো করছেন আপনি। আপনার দুটি রাজনৈতিক অ্যাজেন্ডা আছে – প্রথমটা হল, আপনি ভরতপুর সহ আশেপাশের সমস্ত পঞ্চায়েত, যেখানে ক্ষমতায় আছে যে দল, তা ভেঙে নিয়ে যাওয়া নিজের পার্টিতে। সেটা পারছেন না করতে। আর নির্বাচন আছে ২-৩ মাসের মধ্যে। আপনি রেজিনগরের আসন ছেড়ে দিয়ে জেতাতে চাইছেন নিজের ছেলেকে। আপনার এসব কথা মুসলিম ভোট সংঘবদ্ধ করতে।”

Releated Posts

“এখনও সময় আছে” বিদ্রোহীদের বার্তা মমতার

ফেসবুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজেকে প্রশ্ন করুন। তাঁদের কথা ভাবুন, যাঁরা আপনাদের…

ByByHafizur Rahaman Jul 8, 2026

ডিম হামলার ঘটনায় আদালতে মীনাক্ষী

আদালতের হস্তক্ষেপ চান তিনি। এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। জানা গিয়েছে, মামলা দায়েরের ক্ষেত্রে তিনি…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে” প্রভাস মন্ডলকে এনকাউন্টার নিয়ে বললেন মহুয়া

সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে মহুয়া মৈত্র লেখেন, “জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।” তাঁর প্রশ্ন, “কী হচ্ছে বাংলায়? এবার নতুন…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে” মিছিলে হামলার ঘটনার নিন্দা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে। দু’মাসে ধর্ষিতা, নিগৃহীতা হয়েছেন ৪০ জন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাঁদের।…

ByByHafizur Rahaman Jul 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top