• Home
  • জেলার খবর
  • পুরো তালিকা প্রকাশের আগেই ভোট ঘোষণা? বড় ইঙ্গিত কমিশনের

পুরো তালিকা প্রকাশের আগেই ভোট ঘোষণা? বড় ইঙ্গিত কমিশনের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভার নির্বাচনকে ঘিরে উত্তেজনা বাড়ছে সকল রাজ্যবাসীর। কে জিতবে কে হারবে বা কার দখলে কটা আসন যাবে, বর্তমানে এই জাতীয় একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে রাজ্য রাজনীতির অন্দরে। বলা ভালো, ভোটকে ঘিরে একদিকে যেমন রণক্ষেত্রের চেহারা নিচ্ছে গোটা পশ্চিমবঙ্গ, তেমনি অন্যদিকে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে ভোটের হাওয়া বওয়ায়। 

এমন পরিস্থিতিতে বড় ইঙ্গিত দেওয়া হলো কমিশনের তরফ থেকে। কী সেই ইঙ্গিত? সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতি মাসের শেষ দিনে তালিকা প্রকাশ করার কথা কমিশনের। সেটি চূড়ান্ত হলেও পুরো নয় এবং পরে আরো একাধিকবার তালিকা প্রকাশ করা হবে, যা চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে। তবে কমিশন ভোট ঘোষণা করে দিতে পারবে ২৮ তারিখের তালিকা প্রকাশের পর। মঙ্গলবার কমিশন জানিয়েছে যে শীর্ষ আদালতের নির্দেশ মেনে পুরো তালিকা প্রকাশের আগেই ভোট ঘোষণা করা যায়। সেই অনুযায়ী, নমিনেশন জমার শেষ দিন পর্যন্ত যে তালিকা প্রকাশ করা হবে সবার শেষে, তা চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে এবং তার ভিত্তিতেই ভোট হবে। 

৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়েছিল খসড়া তালিকা থেকে এবং তা বাড়তে পারে পুরো তালিকা বেরোলে। যদিও ২৮ তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও এখনই হিসাব পাওয়া যাবে না যে কতজন ভোটারের নাম বাদ পড়েছে। তা জানার জন্য চোখ রাখতে হবে নমিনেশনের আগে প্রকাশ করা শেষ তালিকার দিকে। কমিশনের বক্তব্য, রাজ্যে ভোট ঘোষণা হতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পুরো তালিকা প্রকাশের আগে। 

আসলে শীর্ষ আদালতের তরফ থেকে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে অতিরিক্ত তালিকার কাজ শেষ করার জন্য, তাতে কমপক্ষে হাজারজন বিচারক দরকার। সেক্ষেত্রে ভিনরাজ্য থেকে বিচারক নিয়ে এসে কাজ শেষ করতে হবে বলে মনে করছে কমিশন। তাদের নিয়ম অনুযায়ী, ভোটার তালিকায় নাম তোলা যায় নমিনেশনের শেষ দিন পর্যন্ত। কমিশনের মতে তার আগে বাড়তি তালিকা প্রকাশ করা যাবে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।

Releated Posts

“একটি গ্যাং ঘুরছে যারা হামলা চালাচ্ছে তৃণমূল কর্মীদের উপর”: কুণাল ঘোষ

গেরুয়া শিবিরকে বিঁধে কুণাল ঘোষের অভিযোগ, রাজ্যে এই মুহূর্তে একটি ‘গ্যাং’ ঘুরছে যারা হামলা চালাচ্ছে তৃণমূল কর্মীদের উপর।…

ByByDebojit Mukherjee May 6, 2026

“মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা না দেওয়া আসলে তাঁর প্রতিবাদের ভাষা”: কুণাল ঘোষ

তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা না দেওয়া আসলে তাঁর প্রতিবাদের ভাষা। এটা সিম্বলিক। যেভাবে বহু আসনে গরমিল হয়েছে…

ByByDebojit Mukherjee May 6, 2026

ভোট-পরবর্তী হিংসা প্রসঙ্গে বড় মন্তব্য শুভেন্দুর

তিনি বলেন, “আমি নিজে কথা বলেছি ডিজির সঙ্গে। কিন্তু কেউ হাতে তুলে নেবেন না আইন। বজায় রাখুন শান্তিশৃঙ্খলা।”

ByByDebojit Mukherjee May 6, 2026

“জয় কীভাবে হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন”: কপিল সিব্বল

কপিল সিব্বলের বক্তব্য, “জয় কীভাবে হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রধানমন্ত্রী বলেছেন আমরা বদলা নয়, বদলের নীতিতে বিশ্বাসী।…

ByByDebojit Mukherjee May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top