• Home
  • জেলার খবর
  • বিচারাধীন ভোটারদের তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

বিচারাধীন ভোটারদের তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শেষ পর্যন্ত শীর্ষ আদালতের নির্দেশ মেনে বিচারাধীন ভোটারদের তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের। চূড়ান্ত তালিকা থেকে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়া নয়া রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হওয়ার পাশাপাশি ইঙ্গিত পাওয়া গিয়েছে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধির। 

কমিশন সূত্র মারফত জানা গিয়েছে যে ৬০ লক্ষেরও বেশি বিচারাধীন ভোটারের মধ্যে ইতিমধ্যেই নিষ্পত্তি করা হয়েছে ৫৯ লক্ষেরও বেশি মানুষের আবেদন। কিন্তু ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ পড়েছে বিচারাধীন তালিকা থেকে এই প্রক্রিয়ার শেষে। সব মিলিয়ে দেখা যাচ্ছে, প্রায় ৯১ লক্ষের কাছাকাছি ভোটার বাদ পড়েছে এসআইআর পর্ব শেষ হওয়ার পর। 

মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে, ৪ লক্ষ ৫৫ হাজারেরও বেশি। এরপর উত্তর ২৪ পরগণা মালদহ, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, কালিম্পং বা ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে তুলনামূলকভাবে কম বাদ গিয়েছে। এই তথ্যকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে এই অভিযোগ উঠছে যে সংখ্যালঘুদের নাম সবচেয়ে বেশি বাদ গিয়েছে। বিরোধী মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই নিয়ে। স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়েও উঠছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top