• Home
  • জেলার খবর
  • ভোটের মুখে রাজ্যের দুই বিদায়ী মন্ত্রীকে তলব ইডির

ভোটের মুখে রাজ্যের দুই বিদায়ী মন্ত্রীকে তলব ইডির

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দিন যত এগিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়ছে ভোটারদের। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে চলছে তোলপাড়। রণক্ষেত্রের চেহারা নিয়েছে পশ্চিমবঙ্গ। বিস্তারিতভাবে বলতে গেলে, দিনদিন চাঞ্চল্য বাড়ছে। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, বাম, কংগ্রেস, সকলেই জোরদার প্রচার চালিয়ে যাচ্ছে রাজ্যজুড়ে। 

এই আবহে ফের সক্রিয়তা দেখা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ঘাসফুল শিবিরের দুই প্রার্থী, তথা বিদায়ী মন্ত্রী, সুজিত বসু ও রথীন ঘোষকে তলব করা হলো তাদের তরফ থেকে। সুজিত বসুকে ৬ এপ্রিল এবং রথীন ঘোষকে ৮ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। স্বাভাবিকভাবেই ভোটের আগে রাজ্যের দুই হেভিওয়েটকে তলবকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। বলা ভালো, একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রসঙ্গত, তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারকে একাধিকবার জমি দুর্নীতি মামলায় তলব করেছে ইডি। তিনি আজ হাজিরা দিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়ে তাঁকে। ভোটের মুখে এভাবে একের পর এক তৃণমূল নেতাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। শাসকদলের মতে, রাজনৈতিক উদ্দেশ্যে এমনটা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top