ফের সুজিত বসুকে ইডি তলব

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বর্তমানে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জোর হইচই পড়েছে রাজ্য রাজনীতিতে। রাজ্যের প্রত্যেক জায়গায় প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, বিজেপি থেকে শুরু করে অন্যান্য দলগুলি। প্রার্থীরাও রাস্তায় নেমে জনসংযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। 

এই আবহে ইডির তরফ থেকে তলব করা হয় রাজ্যের দুই বিদায়ী মন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী, সুজিত বসু ও রথিন ঘোষকে পুর নিয়োগ দুর্নীতি মামলায়। সুজিত বসুকে ৬ তারিখ এবং রথিন ঘোষকে ৮ তারিখ হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। 

তবে এবার এই ব্যাপারে ঘাসফুল শিবিরের উপর নতুন করে চাপ বাড়ালো ইডি। আবারও তলব করা হয়েছে সুজিত বসুকে। ৬ তারিখে তলব করা হলেও তিনি মনোনয়নকে কেন্দ্র করে ব্যস্ততার কারণে সময় চেয়েছিলেন। অন্যদিকে আজ হাজিরা দেওয়ার কথা রথিন ঘোষের। তবে জানা গিয়েছে যে তিনি আজ আসবেন কিনা, সেই ব্যাপারে অনুষ্ঠানিকভাবে কোনও বার্তা দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top